ভারতের ১০ এমপিকে বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫

ভারতের ১০ এমপিকে বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ |
ভারতের পার্লামেন্টের ১০ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (জেপিসি) বৈঠক চলাকালে বিশৃঙ্খলার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। শুক্রবার ( ২৪ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ওয়াকফ অ্যাক্ট ১৯৫৫-এর ৪৪ ধারার প্রস্তাবিত পরিবর্তনের বিষয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (জেপিসি) বৈঠকে বিরোধী দলের ১০ পার্লামেন্ট সদস্যকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার জেপিসির শুনানিতে হট্টগোলের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কার হওয়া এমপিদের মধ্যে তৃণমূলের কল্যাণ ব্যানার্জি এবং এআইএমআইএর আসাদুদ্দিন ওয়াইসি রয়েছেন। তালিকায় থাকা বাকিরা হলেন- কংগ্রেসের মোহাম্মদ জাভেদ, ডিএমকের এ রাজা, কংগ্রেসের নাসির হোসেন, সমাজবাদী পার্টির মোহিবুল্লাহ, ডিএমকের এম আব্দুল্লাহ, শিবসেনার (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) অরবিন্দ সাবন্ত,

তৃণমূলের নাদিমুল হক ও কংগ্রেসের ইমরান মাসুদ। এনডিটিভি জানিয়েছে, বেলা ১১টায় জেপিসির বৈঠক শুরু হয়। এ সময় অধিবেশনে হট্টগোল করেন বিরোধী দলের সদস্যরা। প্রস্তাবিত পরিবর্তনের খসড়া পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জম্মু ও কাশ্মীরের ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধিদলের মতামত শোনার কথা ছিল জিপিসির। এ সময় বিরোধী সংসদ সদস্যরা দিল্লি বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি সংসদে ওয়াকফ সংশোধনী বিলের রিপোর্ট তাড়াতাড়ি পেশ করার জন্য জোরাজুরির অভিযোগ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ দেখা দেয়। পরে বৈঠক মুলতবি করা হয়। পরে আবার বৈঠক শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৈঠকে তৃণমূল কংগ্রেসের কল্যাণ

ব্যানার্জী বলেন, আমরা বারবার ৩০ এবং ৩১ জানুয়ারি জেপিসির সভার জন্য অনুরোধ করেছি। কিন্তু অনুরোধ উপেক্ষা করা হয়েছে। গতরাতে আমরা দিল্লি পৌঁছালে বৈঠকের বিষয়বস্তু পাল্টে যায়। প্রতিটি ধারা অনুসারে সভা চলবে বলে আমাদের জানানো হয়। কিন্তু ভেতরে যা ঘটেছে তা অঘোষিত জরুরি অবস্থার মতো। দিল্লি নির্বাচনের কারণে তাড়াহুড়োর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগেও ‘ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল-২০২৪’ সংক্রান্ত জেপিসির বৈঠকে একাধিকবার বাধার সম্মুখীন হয়েছে। গত বছরের অক্টোবরেও জেপিসি বৈঠকে তৃণমূল সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি এবং বিজেপি সংসদ সদস্য অভিজিৎ গাঙ্গুলীর মধ্যে বিরোধ দেখা দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত