ভারতের যে শহরকে নিজেদের দাবি করছে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের যে শহরকে নিজেদের দাবি করছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারতের পশ্চিম প্রান্তের একটি শহরকে নিজেদের বলে দাবি করেছে পাকিস্তান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এমন দাবি করেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মুমতাজ জাহরা বলেন, ১৯৪৮ সাল থেকে গুজরাটের শহর জুনাগড় দখল করে রেখেছে ভারত। দেশভাগের সময় এটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল। পাকিস্তান এটিকে ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণ থেকে দেখে। জুনাগড়কে ভারতের অবৈধ দখল জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসাবে পাকিস্তান বিবেচনা করে জানিয়ে তিনি বলেন, এবার জুনাগড় নিয়ে শান্তিপূর্ণ সমাধান চান তারা। জুনাগড় নিয়ে

পাকিস্তানের দাবি নতুন নয়। ২০২০ সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে তাদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভাও তাতে অনুমোদন দিয়েছিল। পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ ওই মানচিত্রে রাখা হয়েছিল। একই সঙ্গে গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং স্যর ক্রিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল তখন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র। মুমতাজ জাহরা বলেন, পাকিস্তান সব সময়ই বাংলাদেশের সঙ্গে মজবুত, বহুমুখী, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়; যা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার এবং একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। ‘আমাদের দুদেশের জনগণের মধ্যে অপরিসীম সদিচ্ছা রয়েছে এবং আমরা চাই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও

সমৃদ্ধ হোক। আমরা বিশ্বাস করি যে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা এই অঞ্চলে শান্তি ও বন্ধুত্ব বৃদ্ধিতে আরও অবদান রাখবে এবং সার্ককে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে আরও উন্নয়নে অবদান রাখবে’ যোগ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা