ভারতের উদ্দেশ্যে বড়সড় ‘হুমকি’ দিলেন ট্রাম্প! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

ভারতের উদ্দেশ্যে বড়সড় ‘হুমকি’ দিলেন ট্রাম্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । পদে বসেই আমেরিকার সদ্য নির্বাচিত রাষ্ট্র প্রধান সুর চড়ালেন ভারতের বিরুদ্ধে। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার নব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন ফেসবুকে। ফেসবুক বার্তায় মোদি লেখেন, ‘প্রিয় বন্ধু ট্রাম্পের সঙ্গে কাজের জন্য আমি মুখিয়ে আছি’। এরপরই প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ভারত সহ ১০ টি দেশের বিরুদ্ধে ট্রাম্প দিলেন কড়া বার্তা। ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ট্রাম্পের মুখে এমন কথা শোনা গেলেও, অনেকেই ভেবেছিলেন রাষ্ট্রপতি পদে বসার পর হয়ত ট্রাম্প সেই ভাবনা থেকে সরে আসবেন। তবে বাস্তবে দেখা

গেল ঠিক তার উল্টো। প্রেসিডেন্ট পদে বসার পরই ট্রাম্প রীতিমত হুমকির সুরে বলেন, ”যদি ব্রিকস দেশগুলি মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনও মুদ্রায় নেলদেনের পদক্ষেপ নেয় তাহলে মুশকিল হবে। ব্রিকস দেশগুলি যদি এরকম কিছু করে, তবে আমরা তাদের সঙ্গে সেই ব্যবসায় কমপক্ষে ১০০ শতাংশ শুল্ক বসাব।” ১০০ শতাংশ শুল্ক বসানো নিয়ে এর আগেও বিশ্ব রাজনীতিতে বিস্তর জলঘোলা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একবার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, ”ভারত কখনই ডি-ডলারাইজেশনের পক্ষে ছিল না। ব্রিকস মুদ্রা রাখার কোনও প্রস্তাব নেই ভারতের।” রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত অক্টোবরে ব্রিক দেশগুলির এক শীর্ষ সম্মেলনে ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রায় ব্যবসা করার পক্ষে নিজের মতামত পোষণ করেন। পুতিন

বলেন, “আমরা ডলার ব্যবহার করতে অস্বীকার করিনি। কিন্তু আমাদের যদি কাজই করতে না দেওয়া হয়, তাহলে আমরা কী করতে পারি? আমরা বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছি।” এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্টের হাতে সেবার দেখা যায় ব্রিকস কারেন্সির বাস্তবায়ানের উদ্দেশ্যে একটি বিশেষ কারেন্সি। তারপর থেকেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে আমেরিকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ