ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬ |
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের আসন্ন নবীনবরণ অনুষ্ঠানে আয়োজিত কনসার্ট স্থগিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে দুই দপ্তরে গিয়ে এই দাবি জানান। এই দাবির প্রেক্ষাপটে রয়েছে গত ১৮ই আগস্ট রাতের একটি ঘটনা। ওই রাতে জেলা পুলিশের মাদকবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীর উপস্থিতিতে পুলিশ লাইনস মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। পুলিশ লাইনসের পাশেই অবস্থিত উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান প্রতিষ্ঠিত দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অনুষ্ঠানে বাধা দিতে যান। এক

পর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইনসে ঢুকে অনুষ্ঠানস্থলের চেয়ার ভাঙচুর করেন, পুলিশ লাঠিপেটা করলে ছাত্ররা ইটপাটকেল ছোড়ে। এই সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনার পর রাতভর বিক্ষোভ করেন মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন। রাতেই জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়ে সভা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান সে সময় গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের দাবি ছিল এলাকায় কনসার্ট বন্ধ, দোষী পুলিশ সদস্যদের বরখাস্ত এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, এবং পুলিশ সুপার এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এরই ধারাবাহিকতায় সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানেও

কনসার্ট আয়োজন নিয়ে নতুন করে আপত্তি তুলেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, এবং এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা সহসাই খুলছে না হরমুজ প্রণালি নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন ২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার অনুসন্ধানে দুদক: এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি পাচারের অভিযোগ আদানির বন্ধ ইউনিট সচল হতেই থমকে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র: কমছে না লোডশেডিং চাল-তেল-সবজি-কাঁচামালের পর এবার ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ! বাদ যাবে না কোনো পণ্য ডেঙ্গুর হটস্পট চট্টগ্রাম: একদিনে আক্রান্ত ৮৭, মৃত্যু ২ পুঁজিবাজারে আস্থার সংকট, বিক্রির চাপে ক্রেতা কম টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদলের ২ নেতা গ্রেপ্তার হুথিদের হাতে মায়ুন দ্বীপের পতন: বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত বিদ্রোহীদের হাতে ৯/১১ থেকে কি সত্যিই শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র? মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’ মোদি-শি বৈঠক: গালওয়ান-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-চীন সংলাপ জানুয়ারি-আগস্টঃ বাংলাদেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ভয়াবহ চিত্র প্রধানমন্ত্রীর লাইভ শুরুর সাথে সাথেই গেল বিদ্যুৎ, ফিরল বক্তব্য শেষ হওয়ার পর আত্মগোপন থেকে ২ বছর পর বাড়ি ফিরতেই পরিবারের সামনে যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা