ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির জন্য দেড় লাখ পশু প্রস্তুত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ May, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির জন্য দেড় লাখ পশু প্রস্তুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ May, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছরই কুরবানির ঈদের পশুর বাজারগুলো জমজমাট হয়ে উঠে অন্তত ১৫ দিন আগে থেকেই। সেই অনুযায়ী এবারও কুরবানির পশু বিক্রি করতে শেষ প্রস্তুতি নিচ্ছেন খামারি ও গৃহস্থরা। ইতোমধ্যে অনলাইনে কুরবানির পশু বিক্রয়ের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। তবে প্রতিবেশী দেশগুলো হতে গরু আসা নিয়ে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন খামারিরা। কুরবানি ঘিরে সরকারের কাছে জেলার সব খামারিদের একটাই দাবি ভারত ও অন্যান্য দেশ হতে যেন কোনো কুরবানির পশু আমদানি না করা হয়। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে পশুর স্বাস্থ্য পরীক্ষা, হাট ব্যবস্থাপনা ও নিরাপদ পরিবহণ নিশ্চিত করতে কাজ করছে। স্টেরয়েড ও হরমোনমুক্ত পশু নিশ্চিত করতে খামারিদের প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলার প্রাণিসম্পদ

কার্যালয়ের তথ্যমতে, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় গবাদি পশুর খামার রয়েছে ১৪ হাজার ৭৯২টি। এসব খামারে কুরবানির জন্য এক লাখ ৩৫ হাজার ৬৩৫ পশু লালন-পালন করা হচ্ছে। যার মধ্যে সবচেয়ে বেশি খামার রয়েছে সদর উপজেলায় ৪ হাজার ১৭১টি, কসবা ২ হাজার ৪৪টি, নবীনগর ১ হাজার ৭০৩টি, নাসিরনগর ১ হাজার ৬১৮টি, বাঞ্ছারামপুর ১ হাজার ২৮১টি, সরাইল ১ হাজার ২৭৫টি, আশুগঞ্জ ১ হাজার ২৭টি, বিজয়নগর ৮৯৬টি। ৯ উপজেলার ১৪ হাজার ৭৯২টি খামারে গরু রয়েছে ৯৯ হাজার ৫৬৭টি, মহিষ ১২ হাজার ১৬৬টি, ছাগল ও ভেড়া ১৫ হাজার ৩২১টি ও ৮ হাজার ৫৮১টি। খোঁজ নিয়ে জানা যায়, জেলার সদর উপজেলার নবাব এগ্রো ফার্মের খামারটিতে ৭০-৮৫ বিভিন্ন

জাতের দেশীয় ও বিদেশি গরু লালন-পালন করা হচ্ছে। খামার মালিক আশরাফুল ইসলাম শাকিল জানান, আমাদের খামারে অর্ধশতাধিক কুরবানির গরু রয়েছে। রয়েছে বড় জাতের মহিষ ও গাড়ল। এখানে সর্বোচ্চ ৬ লাখ থেকে সর্বনিম্ন দুই লাখ টাকার গরু রয়েছে। রয়েছে ফাইটার, খাসা, শাহীওয়ালসহ বিভিন্ন প্রজাতির ষাঁড় ও বলদ এবং বড় মহিষ। খামারটিতে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে। দেশের যে পরিস্থিতি যদি ভারত হতে গরু না আসে তাহলে লাভবান হবেন। জেলার পৌর শহরের ছয়বাড়িয়া প্রিন্স এগ্রো ডেইরি খামার। এই খামারে বড়-ছোট মিলিয়ে প্রায় ২শর মতো গরু রয়েছে। এই খামারে সর্বোচ্চ গরুর মূল্য প্রায় ১২ লাখ টাকা ও সর্বনিম্ন দেড় লাখ। প্রতিদিন বেলায় ৮ জন শ্রমিক

খামারটিতে কাজ করেন। বড় বড় গরু রয়েছে। খামারের বড় দুইটি বলদ রয়েছে। যার একটির উচ্চতা ৭ ফুট ও প্রশস্ততা ১১ ফুট। লাইভ ওয়েট আছে প্রায় ৮৩০-১৪০০ কেজি। খামারটির মালিক ফুরকান উদ্দিন বলেন, আমি ব্যাংক হতে লোন নিয়ে এখানে বিনিয়োগ করেছি। এখন আমাদের দিক বিবেচনা করে সরকারের একটা পরিকল্পনা নিতে হবে। যাতে ভারত থেকে গরু না আসে। তাহলে প্রান্তিক খামারিরা লাভবান হবেন। এখানে সর্বোচ্চ ১০ লাখ থেকে সর্বনিম্ন দুই লাখ টাকার গরু রয়েছে। রয়েছে ফাইটার, খাসা, শাহীওয়াল, হারিয়ানা, নেপালি প্রজাতির ষাঁড় ও বলদ। এবার দেশের যে পরিস্থিতি ঈদের আগে যদি বিদেশ হতে গরু আসে, তাহলে অনেক টাকা লোকসান হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

ডা. মো. হাবিবুল ইসলাম বলেন, এই বছর কুরবানির ঈদকে ঘিরে পর্যাপ্ত পরিমাণে পশু ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত আরও কয়েক হাজার পশু থাকবে। আমরা বিভিন্ন খামারে গিয়ে খামারিদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি। খামারিরাও ব্যস্ত সময় পার করছেন পশু লালন পালনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি