বৈধপথে রেমিটেন্স পাঠাতে সরব মালয়েশিয়া প্রবাসীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

বৈধপথে রেমিটেন্স পাঠাতে সরব মালয়েশিয়া প্রবাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
বৈধপথে রেমিটেন্স পাঠাতে সরব মালয়েশিয়া প্রবাসীরা। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর দেশে রেমিটেন্স পাঠাতে মালয়েশিয়ার বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের ভিড় বেড়েই চলেছে। মালয়েশিয়া প্রবাসীদের দৃঢ় প্রত্যয়ে নতুন সরকারের অধীনে দেশের অর্থনীতি শক্তিশালী করণের লক্ষ্যে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। গত পাঁচ মাসে রেমিটেন্স বেড়েছে ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ২৬ শতাংশেরও বেশি। বৈধ পথে টাকা পাঠানোর ক্ষেত্রে যেখানে মালয়েশিয়া ছিল সপ্তমে। এখন মালয়েশিয়া চতুর্থ স্থানে এসেছে। বছরের প্রথম দিন থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত শুধু এনবিএল রেমিটেন্স হাউস থেকে ১৬ মিলিয়ন ডলার, ১ হাজার ৯৮৩ মিলিয়ন টাকা প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের অঙ্গীকার যাতে ফিকে না

হয় সরকারকেও প্রবাসীদের দাবিদাওয়া পূরণ করতে হবে। সে ক্ষেত্রে প্রবাসীদের দাবি বৈধ পথে টাকা পাঠানোর প্রণোদনা আড়াই শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করতে হবে। প্রবাসীরা বলছেন, সরকার যদি অন্য খাতে ১০ শতাংশ লাভের আশায় বছরে ২০ হাজার কোটি টাকা খরচ করে। আর প্রবাসীদের বেলায় আড়াই শতাংশে বছরে মাত্র সাড়ে ৭ হাজার কোটি টাকা খরচ করে এ ক্ষেত্রে প্রবাসীদের (কষ্টার্জিত অর্থ) রেমিটেন্স পাঠালে ৫ শতাংশ প্রণোদনা দিলে সরকারের ক্ষতি হবে না। বরং সরকার লাভবান হবে। বিশ্লেষকরা বলছেন, ভারত বিদেশ থেকে তাদের দেশের নাগরিকের পাঠানো রেমিটেন্সকে বলছে- প্রবাসী ভারতীয় কর্তৃক সরাসরি বিদেশি বিনিয়োগ, যার পরিমাণ ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগের থেকে অনেক বেশি। বাংলাদেশে গত বছর

এফডিআই এসেছে ১৪৬৮ মিলিয়ন মার্কিন ডলার আর রেমিটেন্স এসেছে ২৭ বিলিয়ন মার্কিন ডলার। ১৪৬৮ মিলিয়ন মার্কিন ডলারের জন্য যা করা হয় ২৭ বিলিয়ন মার্কিন ডলারের জন্য অনেক কিছুই করা হয় না! বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে বিভিন্ন ক্যাটাগরির যেমন অদক্ষ, আধাদক্ষ, দক্ষ এবং শিক্ষার্থী থেকে সরাসরি চাকরি কর্মসংস্থান ব্যবস্থা করা গেলে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। সেদিকে অনেক ঘাটতি আছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিশনগুলো এই কাজটি করছে। নেপাল সেটাই করছে। শ্রীলংকা ও ফিলিপাইন করছে। তারা লেবার সেন্ডিং হিসেবে নিজেদের ছোট মনে করে না কারণ তারা শুধু অদক্ষ কর্মী পাঠায় না দক্ষ এবং উচ্চতর কর্মী পাঠায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু