বেনিনে ৭০ সেনা সদস্যকে হত্যার দাবি আল কায়েদার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

বেনিনে ৭০ সেনা সদস্যকে হত্যার দাবি আল কায়েদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
আফ্রিকায় আল কায়েদার অঙ্গসংগঠন জামা’আ নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) দাবি করেছে, তারা বেনিনের উত্তরাঞ্চলে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৭০ জন সেনাকে হত্যা করেছে। গত এক দশকেরও বেশি সময়ে বেনিনে জিহাদিদের দাবিকৃত এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ। খবর রয়টার্সের। পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ বেনিন ও এর প্রতিবেশী টোগো সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হামলার শিকার হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো সাহেল অঞ্চল ছাড়িয়ে এই উপকূলীয় অঞ্চলে তাদের উপস্থিতি বাড়িয়েছে। এসআইটিই-এর প্রতিবেদনের বিবরণ: এসআইটিই জানায়, জেএনআইএম বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা বেনিনের উত্তর-পূর্বাঞ্চলের আলিবোরি বিভাগের কান্দি প্রদেশে দুটি সামরিক পোস্টে হামলা চালিয়ে ৭০ সেনাকে হত্যা করেছে।

এলাকাটি রাজধানী কোটোনু থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে। তবে এ বিষয়ে জানার জন্য বেনিন সেনাবাহিনীর মুখপাত্র এবেনেজার হনফোগার সঙ্গে রয়টার্সের পক্ষে থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি। আর এ কারণে বার্তা সংস্থাটি এ বিষয়ে স্বাধীনভাবে তথ্য নিশ্চিত করতে পারেনি। প্রেক্ষাপট: প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে মালির উত্তরে তুয়ারেগ বিদ্রোহের পর সাহেল অঞ্চলে জিহাদি তৎপরতা শুরু হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে বুরকিনা ফাসো, নাইজার এবং সাম্প্রতিককালে বেনিনসহ উপকূলবর্তী দেশগুলোতেও। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে এই সহিংসতা মালি, বুরকিনা ফাসো ও নাইজারে পাঁচটি সামরিক অভ্যুত্থানের অন্যতম কারণ হয়ে ওঠে। এই সামরিক সরকারগুলো

ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার দিকে ঝুঁকেছে, জিহাদি মোকাবিলায় সহায়তা নিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ