আমেরিকার উপকূলেও সুনামি শুরু! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫

আমেরিকার উপকূলেও সুনামি শুরু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ |
জাপান, রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়তে শুরু করল সুনামির ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জের পাশাপাশি ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফর্নিয়ার উপকূলে ঢেউ দেখা গিয়েছে। স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে সমুদ্র। হাওয়াইতে বাজছে সাইরেন। ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ক্যালিফর্নিয়ার অ্যারিনা কোভ উপকূলে সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল সবচেয়ে বেশি (১.৬ ফুট)। এ ছাড়া, ক্যালিফর্নিয়ার ক্রেসেন্ট সিটি (১.৫ ফুট) এবং মন্টেরেতে (১.৪ ফুট) সুনামির ঢেউ আছড়ে পড়ছে। মূলত ক্যালিফর্নিয়ার উত্তর উপকূলেই এখনও পর্যন্ত সুনামি সীমাব্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন যে নির্দেশিকা জারি করেছে, তা বাকি উপকূলেও প্রযোজ্য হবে। সান ফ্রানসিস্কো বে এলাকা, ওরেগন উপকূল এবং

ওয়াশিংটন উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পরিবেশবিদদের মতে, সুনামির এই প্রাথমিক ঢেউয়ের পর কয়েক ঘণ্টা ধরে বাড়তি ঢেউ দেখা যেতে পারে। জলের স্রোতও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। কোথাও কোথাও স্রোত হয়ে উঠতে পারে ‘ভয়ঙ্কর’। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস উপকূল থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপ এবং ভানুয়াটুতে সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, উপকূলের বাসিন্দাদের তৈরি থাকতে হবে। সমুদ্রে কোনও রকম অস্বাভাবিকতা দেখা গেলেই সকলকে সরে যেতে হবে উঁচু জায়গায়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মার্কিন নাগরিক এবং পর্যটকদের উপকূল এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে উপকূলবর্তী একটি পার্কিং

এলাকায় সুনামির ঢেউ ঢুকে পড়েছে। হালেইওয়া বোট হারবারের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। তবে পার্কিং এলাকায় লোকজন ছিলেন না। কয়েকটি গাড়ি এবং মোটর বোট ছিল। হালেইওয়াতে সুনামির ঢেউয়ের উচ্চতা হয়েছিল ৪ ফুট। হনলুলুতে সুনামির কারণে সাধারণ মানুষকে সতর্ক করতে সাইরেন বাজছে। অনেকেই সমুদ্র তীরবর্তী এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। উপকূলরক্ষী বাহিনীর জাহাজও জরুরি পরিস্থিতির জন্য সতর্ক রয়েছে। বুধবার (ভারতীয় সময়) রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকা কেঁপে ওঠে জোরালো ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। সেই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়া এবং জাপানের বেশ কিছু উপকূলে। এ ছাড়া চিন, পেরু, ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?