আমির খানের ‘সিতারে জামিন পার’ এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫

আমির খানের ‘সিতারে জামিন পার’ এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ |
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের আলোচিত সিনেমা ‘সিতারে জামিন পার’ ইতোমধ্যে সিনেমাহলে মুক্তি পেয়েছে। ব্যবসা সফল এ সিনেমাটি এবার মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। আগামী ১ আগস্ট থেকে দর্শকরা এ সিনেমাটি দেখতে পাবেন। একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহে সাফল্যের পর অ্যামাজন প্রাইম ভিডিওর ১২০ কোটি টাকার অফারও ফিরিয়ে দিয়েছিলেন আমির খান। তার মূল উদ্দেশ্য ছিল— সিনেমাটি যেন সাশ্রয়ী মূল্যে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যায়। সে লক্ষ্যেই এবার ওটিটির পরিবর্তে ইউটিউব সিনেমা অন ডিমান্ডে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউটিউবে দর্শকরা ১০০ টাকায় দেখতে পাবেন ‘সিতারে জামিন পার’ । এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া,

জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেনসহ ৩৮ দেশে স্থানীয় মূল্যে সিনেমাটি দেখানো হবে। ভবিষ্যতে আমির খান প্রোডাকশনের আরও সিনেমা এ প্ল্যাটফর্মে আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মিস্টার পারফেশনিস্ট অভিনেতার সঙ্গে অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা অভিনীত ‘সিতারে জামিন পার’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। এ সিনেমাটি শুধু ইউটিউবেই দেখা যাবে এবং অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে না বলে নিশ্চিত করা হয়েছে। ইউটিউবে সিনেমাটি আনার বিষয়ে আমির খান বলেন, ভারতে ইন্টারনেটের ব্যবহারও খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন বাড়ছে। ইউটিউব প্রায় প্রতিটি ডিভাইসে রয়েছে। এখন আমরা ভারতের বিশাল অংশে এবং বিশ্বের অনেক লোকের কাছে সিনেমা নিয়ে যেতে পারি। তিনি বলেন, আমার স্বপ্ন সিনেমা

সবার কাছে পৌঁছাবে, তাও সাশ্রয়ী মূল্যে। আমি চাই মানুষ যেন যখনই ইচ্ছে এবং যেখানে খুশি সিনেমা দেখতে পারে। যদি এ পদ্ধতিটি সফল হয়, তবে সৃজনশীল লোকেরা সীমানা বা অন্যান্য বাধা সম্পর্কে চিন্তা না করে বিভিন্ন গল্প বলতে সক্ষম হবে। এ অভিনেতা ও প্রযোজক বলেন, গত ১৫ বছর ধরে আমি চেষ্টা করছি, যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না, তাদের কাছেও যেন সিনেমা পৌঁছে যায়। অবশেষে সেই সময় এসেছে যখন সবকিছু একসঙ্গে ঠিকঠাক চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও