বেতন বাড়লেও বাড়েনি পারফরম্যান্স, যা বললেন অধিনায়ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫

বেতন বাড়লেও বাড়েনি পারফরম্যান্স, যা বললেন অধিনায়ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ |
জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি, বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এত কিছুর পরও বাড়েনি পারফরম্যান্স। বেতনের সঙ্গে ক্রিকেটারদের পারফরম্যান্সের এই বৈপরীত্য নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা প্রশ্ন করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ‘আপনাদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। বেতনও বেড়েছে। চাহিদার তুলনায় সুযোগ-সুবিধাও ভালো আছে মনে করেন। কোচিং স্টাফও যেমন চাচ্ছেন, তাও পাচ্ছেন। আর কি কি করলে টেস্টে এগোনো সম্ভব?’- এমন প্রশ্ন শোনার পর অধিনায়ক বলেন, ‘বেতন বাড়ানোয় মনে হয় আপনারা খুশি না...।’ বুধবার সিলেট টেস্টে হারের পরর সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, অনেক দিন পর ম্যাচ ফি বেড়েছে। অবশ্যই প্রশংসা করার মত বিষয়। আর কী করলে ভালো করব,

জিনিসটা এমন নয়। ভালো ক্রিকেট খেলা অনেক জরুরি। দায়িত্ব নিয়ে খেলাটা খুব জরুরি। আমরা যেমন ক্রিকেট খেলছি, আমাদের অবশ্যই সেই দায়িত্বটা নিতে হবে যে, আমরা ভালো করতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘এখন কীভাবে ভালো করতে হবে, এটা সবাই মিলে আলাপ করে সেভাবে প্রস্তুতি নিয়ে করতে হবে। আসলে মাঠে সারাদিন কিন্তু সবাই কষ্ট করছে, মেহনত করছে। তবে মাঠে বাস্তবায়নের দিকে অনেক ঘাটতি আছে। তাই এই জায়গায় সুনির্দিষ্টভাবে যার যা দায়িত্ব আছে, তাকে সেভাবে দায়িত্ব নিয়ে খেলতে হবে।’ গত মাসে ক্রিকেট বোর্ডের সাধারণ সভায় প্রতি টেস্টের জন্য ৮ লাখ টাকা ম্যাচ ফি, ওয়ানডের জন্য ৪ লাখ আর টি-টোয়েন্টির জন্য ২ লাখ ৫০ হাজার

টাকা নির্ধারণ করা হয়। আগে যা ছিল ৬ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকা করে। শুধু তাই নয়, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদের মাসিক পারিশ্রমিক ১০ লাখ টাকা। এছাড়া পরের চার ক্যাটেগরিতে যথাক্রমে ৮ লাখ, ৬ লাখ, ৪ লাখ ও ২ লাখ টাকা করে। আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি আনুষাঙ্গিক অনেক সুবিধা বেড়েছে শান্তদের। অথচ জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতি পক্ষের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শুরুতেই হেরে গেল টাইগাররা। সিলেট টেস্টে দুই ইনিংসে ১৯১ ও ২৫৫ রানে অলআউট হয়ে বাংলাদেশ ঘরের মাঠে হেরে যায় ৩ উইকেটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়