বেছে বেছে বিদেশি নেতাদের নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা জানালেন পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

বেছে বেছে বিদেশি নেতাদের নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা জানালেন পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও নতুন বছর সামনে রেখে বিদেশি নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেখানেও বাছাই চালিয়েছেন পুতিন। ক্রেমলিনের প্রেস ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তিতে যা নিশ্চিত হওয়া গেছে। ঐতিহ্যগতভাবে ডিসেম্বরের শেষদিন বিদেশি মিত্রদের নতুন বছর ও বড়দিনের শুভেচ্ছা জানান পুতিন। এবারও তার ব্যতয় হলো না। রুশ প্রেসিডেন্ট টেলিগ্রামে নেতাদের এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তবে পুতিনের এই বার্তা কেবল রাশিয়ার মিত্র দেশগুলোর জন্যই ছিল। পুতিনের সেই শুভেচ্ছা বার্তা পাঠানোর তালিকায় রয়েছে-ব্রাজিলের প্রেসিডেন্ট, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকস দেশগুলোর নেতারা। পাশাপাশি বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের অনেক দেশের নেতাদের অভিনন্দন জানিয়েছেন পুতিন। সেই সঙ্গে ঐতিহ্যগতভাবে, সিআইএস দেশ এবং

দক্ষিণ ওসেটিয়ার নেতাদেরও অভিনন্দন জানানো হয়েছে। তবে পুতিনের সেই তালিকায় যুক্তরাজ্য, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান এবং রাশিয়ার বন্ধু নয় এমন অনেক বড় রাষ্ট্রের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। আগের দুই বছরের মতো এবারও পুতিনের শুভেচ্ছা বার্তায় জায়গা হয়নি কোনও পশ্চিমা নেতাদের। তবে পুতিনের বার্তা পাঠানো হয়েছে সার্বিয়ার রাষ্ট্রপতি এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে। এবং ন্যাটো দেশগুলির নেতাদের মধ্যে কেবল তুরস্কের রাষ্ট্রপতিই পুতিনের অভিনন্দন বার্তা পেয়েছেন। এর বাইরে পুতিন পোপ ফ্রান্সিস এবং সাবেক জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার এবং কাজাখস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভসহ বেশ কয়েকজন সাবেক বিদেশী নেতাকেও অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”