বৃহত্তম বিমা কোম্পানির সিইওকে প্রকাশে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

বৃহত্তম বিমা কোম্পানির সিইওকে প্রকাশে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম স্বাস্থ্যবিমা কোম্পানি ইউনাইটেডহেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে ম্যানহাটনের মিডটাউনে নিউ ইয়র্ক হিলটন হোটেলের কাছে হামলার শিকার হন থম্পসন। তিনি স্যুট ও টাই পরিহিত অবস্থায় তার কোম্পানির বিনিয়োগকারীদের এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। গুলিবিদ্ধ থম্পসনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, এটি বিচ্ছিন্ন কোনো সহিংসতার ঘটনা নয়। সন্দেহভাজন ব্যক্তি বেশ কয়েক মিনিট ধরে ওঁত পেতে ছিল। এটিকে একটি ‘নির্লজ্জ ও টার্গেটেড

হামলা’ বলে উল্লেখ করেছেন এই পুলিশ কর্মকর্তা। থম্পসনের স্ত্রী পাওলেট থম্পসন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার স্বামী সম্প্রতি কিছু মানুষের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন। তিনি মনে করেন, এই হুমকিগুলো বিমা সংক্রান্ত জটিলতার কারণে হতে পারে। হামলার পর ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন হামলাকারী একজন শ্বেতাঙ্গ পুরুষ। তিনি ধূসর রঙের ব্যাকপ্যাক বহন করছিলেন। হামলার পরপরই ঘটনাস্থল থেকে সেন্ট্রাল পার্কের দিকে ই-বাইকে চড়ে পালিয়ে যান ওই ব্যক্তি। ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি পার্ক করা একটি গাড়ির আড়াল থেকে বেরিয়ে এসে থম্পসনের পেছনে গুলি চালায়। থম্পসন রাস্তায় পড়ে গেলে বন্দুকধারী তাকে পাশ কাটিয়ে চলে যায়। এনওয়াইপিডি প্রধান

গোয়েন্দা কর্মকর্তা জোসেফ কেনি বলেন, ভিডিও দেখে মনে হয়েছে, বন্দুকধারী আগ্নেয়াস্ত্র ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি যান্ত্রিক ত্রুটি দ্রুত ঠিক করতে পেরেছিলেন। পুলিশ অপরাধীকে ধরতে জনগণের সহায়তা চেয়েছে এবং তথ্য প্রদানের জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। ২০০৪ সালে মিনেসোটাভিত্তিক ইউনাইটেডহেলথকেয়ার কোম্পানিতে যোগ দিয়েছিলেন ব্রায়ান থম্পসন। ২০২১ সালের এপ্রিলে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ব্রায়ান থম্পসনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি আমাদের সবার প্রিয় সহকর্মী ও বন্ধু ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও