বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্টে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলতে চায় না। যে কারণে আইসিসির বার্ষিক সম্মেলনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১৭-২০ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে আইসিসির অ্যানুয়াল কনফারেন্স। প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতিই ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ককে শুধুমাত্র আইসিসি ও এসিসি ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। তবে ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তার জেরে আইসিসি ইভেন্টেও ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে। পিটিআইয়ের একটি প্রতিবেদনের অনুযায়ী, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বহুজাতিক টুর্নামেন্টেও এই দুটি দলকে একসঙ্গে

দেখতে পাওয়ার সম্ভাবনা কম। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, ‘এই বিষয়টি নিয়ে বার্ষিক সম্মেলনে আলোচনা হবে। আইসিসি ইভেন্টের নক-আউটেও ভারত ও পাকিস্তানের না খেলার সম্ভাবনা কম। তবে দুই দলকে একই গ্রুপে না রাখার সম্ভাবনা রয়েছে।' আইসিসি চেয়ারম্যান জয় শাহ, যিনি এর আগে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথমবারের মতো বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। রাজনৈতিক কারণে গত কয়েক বছর ধরে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক আদায় কাঁচ কলায়। ২০২৩ সালে ভারতীয় বোর্ড রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে এশিয়া কাপের জন্য পাকিস্তানে যেতে দেয়নি। ফলে

পিসিবি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়। ভারতের সব ম্যাচ এবং বেশিরভাগ নকআউট ম্যাচ আয়োজন করে শ্রীলংকা। পাকিস্তান বোর্ড চলতি বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রেও একই পরিস্থিতির সম্মুখীন হয়। দুবাইয়ে ভারতের সব ম্যাচ আয়োজন করা হয়। দুটি টুর্নামেন্টের ফাইনালই পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হয়, এবং ভারত দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও অনেক দূরে। তার আগে ভারত ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নারী বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে। এই টুর্নামেন্টে দুই দেশ একে অপরের সঙ্গে খেলবে কিনা, তা এখনও ঠিক হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন