‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৬

‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৬ |
তিনটি ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে ‘বিয়ে হয়ে গেছে’ বলে প্রতারণা ও পরে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে ঠাকুরগাঁও সদর থানায় মায়ের করা এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। মামলায় অভিযুক্ত তরুণের নাম মো. মুহিব্বুর রহমান ওরফে রেজওয়ান (২২)। তিনি ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার কচুবাড়ী গ্রামের বাসিন্দা মো. মুছা আলমের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা স্থানীয় একটি প্লাস্টিক কারখানার শ্রমিক। প্রতিদিন সকালে জীবিকার তাগিদে তিনি কাজে বের হয়ে যান এবং রাতে বাড়ি ফেরেন। মায়ের অনুপস্থিতিতে অভিযুক্ত রেজওয়ানের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়

হয় ওই কিশোরীর। পরিবারের পক্ষ থেকে যোগাযোগের বিষয়টি টের পেয়ে নিষেধ করা হলেও রেজওয়ান কিশোরীকে প্রলোভন দেখাতে থাকেন। একপর্যায়ে কিশোরীকে ভুল বুঝিয়ে তিনটি একশ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন রেজওয়ান এবং দাবি করেন তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ সেপ্টেম্বর দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে রেজওয়ান বাড়িতে প্রবেশ করেন এবং নিজেকে স্বামী দাবি করে ওই কিশোরীকে নিজ শয়নকক্ষে ধর্ষণ করেন। রাতে মা কাজ শেষে বাড়ি ফিরলে কিশোরী পুরো ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে মেয়েটির পরিবার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপসের চেষ্টা করলে অভিযুক্তের পরিবার তা এড়িয়ে যায়। তথ্যানুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রেজওয়ান আগে থেকেই বিবাহিত এবং তার একটি কন্যাসন্তান

রয়েছে। স্থানীয়ভাবে সালিশে ব্যর্থ হয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) সদর থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী জানান, ঘটনার বিবরণ অনুযায়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এজাহারনামীয় আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়