ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু
দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি
বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা!
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
বিদ্রোহী নেতা শারাকে গ্রেপ্তারে ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা বাতিল করল যুক্তরাষ্ট্র
সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারাকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ কোটি ডলার পুরস্কার প্রদানের ঘোষণাটি প্রত্যাহার করেছে ওয়াশিংটন। শুক্রবার সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কূটনীতিক এ ঘোষণা দিয়েছেন।
নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ শুক্রবার অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। সেখানে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করেন। এরপরই লিফ পুরস্কারের ঘোষণাটি প্রত্যাহারের কথা জানান।
২০১৮ সালে এইচটিএসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আল শারা এই সংগঠনটির নেতা। তিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত। এক সময় আল কায়েদার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এ নেতা।
লিফ বলেন, শুক্রবারের আলোচনায় ‘ইতিবাচক বার্তা’
পাওয়ার পর আল শারাকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি
পাওয়ার পর আল শারাকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি



