বিদেশি সিম ব্যবহার করে পাকিস্তানে বাড়ছে অপরাধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

বিদেশি সিম ব্যবহার করে পাকিস্তানে বাড়ছে অপরাধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
বিদেশি সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে অপরাধের মাত্রা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তান ও ইরান থেকে আসা এসব সিম আর্থিক জালিয়াতি, অবৈধ চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এসব সিমের অধিকাংশই উপসারগীয় দেশ যেমন আফগানিস্তান এবং ইরান থেকে পাকিস্তানে প্রবেশ করেছে। এসব সিম বিভিন্ন আর্থিক জালিয়াতি যেমন- ভুয়া লটারি, ব্যাংক কেলেংকারি, ভুয়া খবর প্রচার, সীমান্তে অবৈধ চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে। যা দেশটির জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক ব্যবস্থাসহ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে। অবৈধ কাজে পাকিস্তানের অভ্যন্তরে বিদেশি সিম ব্যবহারের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, ভারত, আফগানিস্তান ও ইরানের সঙ্গে পাকিস্তানের

দীর্ঘ সীমান্ত থাকায় সীমান্ত পারাপারের রাস্তাগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। সেই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশ ভ্রমনকারীদের মাধ্যমে বহু পরিমানে বিদেশি সিম দেশে প্রবেশ করে এবং শেষপর্যন্ত এগুলো খোলা বাজারে বিক্রি হয়। এ ছাড়া পাকিস্তানে দেশীয় সিম নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি থাকলেও বিদেশি সিমের নীতিমালা ভিন্ন হওয়ায় বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে এসব সিম কার্ড নজরদারিতে আনার সুযোগ নেই। যার ফলে অপরাধকারীরা অতি সহজেই এসব সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে অপরাধ করার সুযোগ পাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ