বিদেশি মদের চালানসহ চেয়ারম্যানের নাতি গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

বিদেশি মদের চালানসহ চেয়ারম্যানের নাতি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
বিদেশি মদের চালানসহ প্রয়াত ইউপি চেয়ারম্যানের নাতি ও তার সঙ্গে মাদক কারবারে জড়িত থাকা অপর সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার আলামতসহ মামলা দায়েরপূর্বক দুই মাদক কারবারিকে সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান শফিক মিয়ার ছেলে মন্টু মিয়া, তার সহযোগী একই গ্রামের বাবুল মিয়ার ছেলে সাগর আহম্মেদ। গ্রেফতার মন্টু ওই ইউনিয়নের কাউকান্দি গ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল মালিকের নাতি। সোমবার সন্ধ্যায় র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কেএম শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাবের মিডিয়া অফিসার আরও জানান, র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম সোমবার ভোররাতে সুনামগঞ্জের তাহিরপুরের কাউকান্দি

গ্রামে অভিযান চালায়। ওই অভিযানে শফিকের বসতঘর থেকে বিভিন্ন ব্রান্ডের ৭১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ওই সময় মাদক কারবারে জড়িত থাকায় শফিকের ছেলে মন্টু ও তার সহযোগী সাগরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের অপর একটি টিম রোববার মধ্যরাত পরবর্তী সময়ে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তগ্রাম নৈগাংয়ে এ অভিযান চালায়। ওই অভিযানে ৬ থেকে ৭ জন মাদককারবারি ৬টি প্লাস্টিকের বস্তাভর্তি বিদেশি মদের চালান ফেলে কৌশলে পালিয়ে যায়। এরপর র‌্যাবের টিম বস্তা খুলে বিভিন্ন ব্রান্ডের ৮২০ বোতল বিদেশি মদ জব্দ করে। দুটি অভিযানে জব্দকৃত মদের সরকারি মূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ ক্যাডেট কলেজ: “কিল দ্য ইন্ডিয়ান ইন হিম অ্যান্ড সেভ দ্য ম্যান”