ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি
বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা
সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
বিতর্কিত মন্তব্যের জেরে নার্সিংয়ের মহাপরিচালককে ওএসডি
নার্সদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিরুদ্ধে। সে মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচিও পালিত হয়। অবশেষে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মাকসুরা নূরকে ওএসডি করার কথা জানানো হয়েছে। উপসচিব মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ হাই
টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এ কে এম আমিরুল ইসলাম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া।
টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এ কে এম আমিরুল ইসলাম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া।



