বিজ্ঞাপন দেখে ক্ষেপে গেলেন ট্রাম্প, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

বিজ্ঞাপন দেখে ক্ষেপে গেলেন ট্রাম্প, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের উক্তি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের পর কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি এই বিজ্ঞাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরোধীতা করা হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের অর্থায়নে তৈরি। যেখানে রোনাল্ড রিগ্যানকে বলতে শোনা যায়, ‘বাণিজ্য প্রতিবন্ধকতা প্রতিটি আমেরিকান শ্রমিকের ক্ষতি করে।’ উক্তিটি রিগ্যানের ১৯৮৭ সালে দেওয়া একটি ভাষণের অংশ। বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ বলে অ্যাখ্যা দেন। লিখেন, ‘কানাডা প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করেছে। দেশটি যুক্তরাষ্ট্রের আদালতের শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা করেছে।’ একই পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘তাদের (কানাডা)

নিন্দনীয় আচরণের কারণে সমস্ত বাণিজ্য আলোচনা এখানেই শেষ।’ কানাডার কাঠ, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর ওয়াশিংটন শুরুতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর প্রতিক্রিয়ায় অটোয়া পাল্টা শুল্ক আরোপ করে। গত আগষ্টে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেন। অন্টারিওর প্রাদেশিক সরকারের প্রধান ডগ ফোর্ড। তিনি ট্রাম্প প্রশাসনের আর্থিক নীতির অন্যতম সমালোচক। অক্টোবরের শুরুতে তিনি রোনাল্ড রিগ্যানের মন্তব্য সম্বলিত বিজ্ঞাপন প্রচার শুরু করেন। সে সময় ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমরা কখনই মার্কিন শুল্কের বিরুদ্ধে লড়াই থামাব না।’ কানাডার রপ্তানি পণ্যের অধিকাংশই যায় যুক্তরাষ্ট্রের বাজারে। ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিংবা ডগ ফোর্ড কেউ মন্তব্য করেননি বলে জানিয়েছে বিবিসি। গার্ডিয়ান বলছে,

এর আগে ৩৫ শতাংশ শুল্ক নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন কার্নি। চলতি মাসের শুরুতে ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সেখানে শুল্ক নিয়ে উত্তেজনা কমানোর আলোচনা হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে আলোচনার পর্যায়ে থাকা ‘যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি’ পুনর্মূল্যায়নেরও প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ