বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: আসিফ নজরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: আসিফ নজরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
আইন উপদেষ্টা ড. আফিস নজরুল বলেছেন, কোনো মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণ করা হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকার এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আইনের মাধ্যমে তদন্তসাপেক্ষে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। কোনোভাবে পার পাওয়ার সুযোগ থাকবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আফিস নজরুল আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে। বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। এ হত্যাকাণ্ড আমাদের সবাইকে মর্মাহত করেছে। এ ঘটনা আমাদের কষ্ট দিয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এড়াতে সরকার সবরকম চেষ্টা করবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে শুক্রবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়