ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর
যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ
বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশের সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক।
তিনি জানান, “বিএনপিকে কোনো সরকারি আদেশে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়নি। বিএনপি স্বেচ্ছায় দুটি নির্বাচনে অংশগ্রহণ করেনি। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বাধ্য করার কোনো সুযোগ ছিল না।”
আরাফাত আরও বলেন, “বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগকে সরকারি আদেশের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাধ্যতামূলকভাবে বাদ দেওয়া হচ্ছে। একইভাবে জাতীয় পার্টি ও ১৪ দলকেও নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। এটি স্পষ্টভাবে দেখাচ্ছে, যে বর্তমান প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক দল কখনোই গণতন্ত্রমনা ছিল না। জনগণের ভোটাধিকার সম্পর্কে তাদের কোনো শ্রদ্ধা নেই।”
তিনি অভিযোগ
করেন, “বিএনপি এবং অন্যান্য প্রতিপক্ষ দলগুলো আওয়ামী লীগের চেয়ে বহু গুণ বেশি অপরাধ করেছে, তারপরও তারা সবসময় আওয়ামী লীগকে সমালোচনা করেছে। এই অবস্থায় তারা আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে সমালোচনা করার কোনো নৈতিক অধিকার রাখে না।” মোহাম্মদ আলী আরাফাত জানান, “আমরা আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।” আওয়ামী লীগের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এই বক্তব্যে বর্তমান নির্বাচনী পরিস্থিতি এবং তার দলের অবস্থান পরিস্কার হয়েছে।