ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ
‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’
আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গায়ে হাত দেওয়া লোকও কমিটিতে ক্ষোভে রাজনীতি ছাড়লেন এনসিপি নেত্রী
ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ
এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার
বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী
শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী একথা বলেন।
তিনি বলেন, ‘গণভোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে নাকি একটা দাবি তোলা হয়েছে যে, এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একজন গদফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে।’
বিএনপি জনগণের টাকা লোপাট করেছে অভিযোগ করে পাটওয়ারী বলেন, ‘এই টাকা আপনারা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন।’
গণভোট আয়োজনে যে টাকা খরচ হবে তা, একটা আসনে... ওই যে ঢাকা মহানগরে একটা নেতা আছে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করছে সেই টাকা দিয়েও
একটা গণভোট হওয়া সম্ভব বাংলাদেশে। এর আগে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে। তিনি বলেন, ‘আমরা বলেছি, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে। পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকার ব্যয় হবে।’ এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেছেন, বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে- এমনটা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে- এই ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি। এনসিপির এ নেতা বলেন, অতীতে ৪০ শতাংশ ভোটে নিয়ে সংসদে দুই তৃতীয়াংশ
আসন পেয়েছে। এই ৪০ শতাংশ ভোটে দুই তৃতীয়াংশ আসনের সুবিধা নিয়ে তারা সংবিধান কাটাছেঁড়া করেছে। এজন্যই উচ্চকক্ষ প্রয়োজন। ‘আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব। তাহলে তাদের মাথাটা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। তবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে’, যোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যদি জুলাই সনদের আদেশটা জারি করতে পারেন, তাহলে আপনি জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনাকে আমরা আহ্বান জানাবো, শহীদ মিনারে গিয়ে সব রাজনীতির দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদে বাস্তবায়নের আদেশ জারি করেন।