বাহ্যিক চাপের কাছে মাথানত করবে না ইরান: পেজেশকিয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫
     ৫:০৯ অপরাহ্ণ

বাহ্যিক চাপের কাছে মাথানত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৫:০৯ 92 ভিউ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই বাহ্যিক চাপের কাছে নতিস্বীকার করবে না এবং দেশটির নাগরিকরাও পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপকার থেকে বঞ্চিত হবে না। এমনটাই দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১৯ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এরনার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পেজেশকিয়ান বলেন, ইরানের পরমাণু প্রযুক্তি স্বাস্থ্যসেবা, কৃষি ও শিল্পখাতে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ব্যবহার করা হবে যাতে নাগরিকরা উপকৃত হন। এ ক্ষেত্রে বাইরের কোনো শক্তির কাছ থেকে আসা চাপ কোনো প্রভাব ফেলবে না। সোমবার তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দ্বৈত দায়িত্বে থাকা ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার দিকে ইঙ্গিত করে পেজেশকিয়ান উল্লেখ করেন, মার্কিন সরকার

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রকৃত অর্থেই উদ্বিগ্ন এবং সেই উদ্বেগ দূর করার জন্য সব ধরনের সহযোগিতা করতে তেহরান প্রস্তুত। তবে তিনি আবারও জানান, ইরান চাপের মুখে নতি স্বীকার করবে না এবং দেশটি শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি খাতে পরমাণু প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান কারও নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় না। উন্নয়ন ও সমৃদ্ধির প্রশ্নে কারও কাছ থেকে অনুমতি নেওয়াকেও প্রয়োজনীয় ভাবে না দেশটি। ইরান-ইরাকের পারস্পরিক সহযোগিতার প্রশ্নে পেজেশকিয়ান উল্লেখ করেন, দুই দেশ বাণিজ্য, শিল্প, স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক গবেষণায় অংশীদারিত্ব শুরু করতে যাচ্ছে। এতে দুই দেশের জনগণই উপকৃত হবেন। দুই দেশের সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নর জেনারেলদের মধ্যে সুসম্পর্কের বিষয়টিতে সন্তুষ্টি প্রকাশ করেন

পেজেশকিয়ান। তিনি উল্লেখ করেন, সড়ক ও রেলপথের মতো পরিবহন অবকাঠামোর যৌথ প্রকল্পগুলোর কাজ দ্রুতগতিতে আগাচ্ছে। এতে ইরান-ইরাকের সম্পর্ক আরও জোরালো হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। পেজেশকিয়ান আরও জানান, ইরান বিভিন্ন খাতের অর্জনগুলো ইরাকের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী। বিশেষত, ওষুধ, শিল্প ও কৃষিখাতে পরমাণু প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অর্জনগুলো। ইরানের উপপ্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাগদাদ-তেহরানের সম্পর্ক এখন ইতিবাচক ও গতিশীল পর্যায়ে রয়েছে। দুই দেশের বাণিজ্য ও আর্থিক লেনদেন প্রতিদিনই বাড়ছে। ফুয়াদ হোসেন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাবৃত্তিক সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, ধর্মীয় দিক দিয়েও দুই দেশের যে মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?