ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে
ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ
ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ
গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
বায়তুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। মসজিদের আগের খতিব রুহুল আমিন এবং বর্তমান খতিবদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার জুমার নামাজ শুরুর আগে এ ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানায় মুসল্লিরা। তাকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা।
মুসল্লিরা জানায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক
খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করেন। বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়। দরজা-জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।