ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার
রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার
বাধ্যতামূলক অবসরে চার জেলার কারা তত্ত্বাবধায়ক
চার জেলার চার কারা তত্ত্বাবধায়ককে একযোগ অবসরে পাঠানো হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কারা তত্ত্বাবধায়করা হলেন- মানিকগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মকলেছুর রহমান, হবিগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. নেছার আলম ও শরীয়তপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ।
রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার সিনিয়র সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো এই চার কারা কর্মকর্তা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।



