বাইডেনের মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল তেহরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

বাইডেনের মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল তেহরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
ইসরাইল কখন এবং কীভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র সচেতন। জার্মানি যাওয়ার আগে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যে দেশ ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলার উপায় সরবরাহ করে এবং সমর্থন করে তাদের জবাবদিহি করা উচিত। এ নিয়ে এক্সে ইরানি শীর্ষ কূটনীতিক লিখেছেন, ‘ইসরাইল কিভাবে এবং কখন ইরানে আক্রমণ করতে যাচ্ছে। এই ধরনের মূর্খতা এবং সমর্থন প্রদান করার জ্ঞান বোঝার অধিকার সবাই রাখে। কাজেই এর সম্ভাব্য কারণের জন্য যৌক্তিকভাবে ওই দেশকে দায়বদ্ধ করা উচিত।’ এর আগে, হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ

হাসান নাসরুল্লাহ ও আইআরজিসি কমান্ডার আব্বাস নীলফোরোশানকে হত্যার প্রতিক্রিয়ায় গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যা নিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইসরাইলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্য ছিল একটি গোয়েন্দা সদর দপ্তর এবং তেল আবিব সরকারের সামরিক ঘাঁটিগুলির ৩টিতে আঘাত করা। ‘অপারেশন ট্রু প্রমিজ ২’ নামে এই অপারেশন ৯০ শতাংশের বেশি সফল হয়েছে বলেও দাবি করা হয় ইরানের পক্ষ থেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান