ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
খোকন ভাইয়ের বিদায় এবং কিছু প্রশ্ন? আসলাম আহমাদ খান
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি
নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত
জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি
বাইডেনের বিস্ফোরক সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্পপুত্র বললেন, তারা ‘তৃতীয় বিশ্বযুদ্ধ চায়’
বিদায় বেলায় জো বাইডেনের ‘বিস্ফোরক সিদ্ধান্ত’ নিয়ে চটেছেন নবনির্বাচিত প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেন- এমন খবর প্রকাশিত হওয়ার পরই ডেমোক্র্যাটরাও তীব্র সমালোচনা করছেন।
ট্রাম্প জুনিয়র এক্স-এ লিখেছেন, 'মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স মনে হয় এটা নিশ্চিত করতে চায় যে, আমার বাবা শান্তি প্রতিষ্ঠা ও জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে।' তিনি বাইডেনের সিদ্ধান্ত নিয়ে অকথ্য ভাষায় কিছু কথাও লিখেছেন।
এর আগে বাইডেন প্রশাসন রাশিয়ার সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছিল।
গত ১৭ নভেম্বর নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অভ্যন্তরে হামলার
জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে ফ্রান্সের লে ফিগারো জানায়, ফ্রান্স ও যুক্তরাজ্য বাইডেনের নেতৃত্ব অনুসরণ করেছে এবং রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য তাদের অস্ত্রও ব্যবহারের অনুমতি দিয়েছে।
জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে ফ্রান্সের লে ফিগারো জানায়, ফ্রান্স ও যুক্তরাজ্য বাইডেনের নেতৃত্ব অনুসরণ করেছে এবং রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য তাদের অস্ত্রও ব্যবহারের অনুমতি দিয়েছে।





