বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করে শোধ নিতে যাচ্ছেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করে শোধ নিতে যাচ্ছেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা বাতিল করতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বাইডেনকে আর অফিশিয়াল গোয়েন্দা তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। চার বছর আগে ট্রাম্প সাবেক হয়ে যাওয়ার পর একই ভাবে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য শেয়ারের প্রথা প্রত্যাহার করেছিলেন জো বাইডেন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ–এ একটি পোস্টে লিখেছেন, ‘জো বাইডেনের গোপন তথ্য পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল, সেটি আর চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’ সেই সঙ্গে আগে এক টিভি সাক্ষাৎকারে দেওয়া, ‘জো, তুমি বরখাস্ত’ উক্তিটি আবার লিখেছেন তিনি। ইতিমধ্যে ২০২০ সালের নির্বাচনে বাইডেনের পক্ষে প্রভাব বিস্তার করা এমন ৪০ জনেরও বেশি গোয়েন্দা কর্মকর্তার

নিরাপত্তা ব্যবস্থা বাতিল করেছেন ট্রাম্প।গতকাল শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প পোস্টে লিখেছেন, ২০২১ সালে ৪৫ তম মার্কিন প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) ওপর থেকে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোয়েন্দা তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জো বাইডেন। গত ২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করেন তিনি। ব্যাপক পরিবর্তন এনেছেন প্রশাসনে, যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে। বাইডেন প্রশাসনের ৭৮টি আদেশ বাতিল করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের শুরু থেকেই ট্রাম্প অনেকবার বলেছিলেন, ক্ষমতায় এলে আমেরিকার প্রশাসন পাল্টে দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ