বাংলাদেশ-ভারত সীমান্তে হদিস মিলল রহস্যময় বাঙ্কারের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ-ভারত সীমান্তে হদিস মিলল রহস্যময় বাঙ্কারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি চারটি রহস্যময় বাঙ্কারের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় টিভি চ্যানেল নিউজ ১৮ বাংলা-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে তিনটি এবং শনিবার (২৫ জানুয়ারি) আরও একটি বাঙ্কার শনাক্ত করা হয়। বাঙ্কারগুলোর অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে, ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের মাজদিয়া এলাকায়। বিএসএফ ধারণা করছে, এসব বাঙ্কার চোরাচালান বা মাদক পাচারের কাজে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার (২৬ জানুয়ারি) ওই বাঙ্কার এলাকা থেকে দুইজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিএসএফ। তারা হলেন মোহাম্মদ নূর (১৮) ও মোহাম্মদ জাবেদ (২৩)। জিজ্ঞাসাবাদে

তারা জানিয়েছেন, প্রায় এক বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে হায়দরাবাদে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। বর্তমানে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। বাঙ্কারগুলোর প্রকৃত উদ্দেশ্য ও রোহিঙ্গাদের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমা আকতার: মানবিক শিক্ষক ও আত্মপ্রত্যয়ী প্রশাসক ড. মাহরুফ চৌধুরী বিএনপির পর এবার এনসিপিতে যোগ দিলেন পুরান ঢাকার কুখ্যাত চাঁদাবাজ ইসহাক সরকার মার্কিন দূতাবাসের জন্য বিশেষ স্বতন্ত্র পুলিশ ইউনিটঃ বুরকিনা ফাসো’র কাতারে বাংলাদেশ বাংলাদেশকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্ষমতা তলানিতে তিন বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের, ঘাটতি আড়াই হাজার মেগাওয়াট ছাড়িয়েছে তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া ধানের নতুন দাম নির্ধারণ, হাওরে বোরো চাষিরা হতাশ ইরান যুদ্ধ পরিস্থিতি: লেবাননে যুদ্ধবিরতি দীর্ঘায়িত, তেহরানের জন্য কমল সময় অসামান্য প্রতিভা দিয়ে বিশ্বকাপ মাতাতে পারেন ফ্রান্সের অলিসে ইউনূস সরকারের “মার্কিন বাণিজ্য চুক্তি” বাতিল করাটাই বাংলাদেশের জাতীয় স্বার্থ এডিবির বার্ষিক প্রতিবেদন: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশে তালেবান নেটওয়ার্কের বিস্তার: কূটনীতির নামে উগ্রবাদী তৎপরতা, উদ্বেগ ও বিবিধ প্রশ্ন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামে একদিনেই ছাত্রলীগের তিন মিছিল, উদ্দীপ্ত সারাদেশের নেতাকর্মীরা রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান