বাংলাদেশ ব্যাংক – এএফআই’র উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংক – এএফআই’র উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২৩ 178 ভিউ
বাংলাদেশ ব্যাংক এবং Alliance for Financial Inclusion (AFI)-এর যৌথ উদ্যোগে ঢাকার বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে ৩ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৫ মেয়াদে Joint Learning Programme on Advancing Women's Financial Inclusion, Leveraging Disaggregated Data and Digital Financial Service শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে দরিদ্র, উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর নীতি নির্ধারকদের মধ্যে পারস্পারিক জ্ঞান, অভিজ্ঞতা, তথ্য ও মতবিনিময়ের মাধ্যমে টেকসই আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ২০০৮ সালে Alliance for Financial Inclusion (AFI) নামে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ৮৩টি দেশের ৯০টি প্রতিষ্ঠান এর সদস্য। বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালে AFI'র সদস্যপদ গ্রহণ করে। সদস্যপদ গ্রহণের পর থেকেই AFI'র

পরিচালনা পর্ষদ, পরিচালনা পর্ষদের বিভিন্ন কমিটি এবং ওয়ার্কিং গ্রুপসহ নানা ফোরামে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। চলতি বছরের Joint Learning Programme-এ বাংলাদেশসহ সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩২টি দেশের AFI'র সদস্য সংস্থা থেকে আগত মোট ৪১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আলোচ্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। AFI'র Deputy Chief Executive Officer Chee Soo Yuen উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। এছাড়াও উদ্বোধনী দিনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক জনাব হুসনে আরা শিখা। চারদিনব্যাপী এ আয়োজনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব

রূপ রতন পাইন, নির্বাহী পরিচালক জনাব মোঃ খসরু পারভেজ, AFI'র Policy Management এর প্রধান Audrey Hove এবং AFI ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এবারের Joint Learning Programme-এ অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সংস্থায় দায়িত্বশীল পদে কর্মরত নারী কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে আলোচনার পাশাপাশি দেশের কয়েকজন নারী উদ্যোক্তার উৎপাদিত পণ্য প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় পলিসি পর্যায়ের আলোচনার পাশাপাশি উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের আয়োজনের ফলে প্রশিক্ষণার্থীবৃন্দ প্রান্তিক পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তির প্রায়োগিক পর্যায়ে সুফলের বিষয়টি সহজে উপলব্ধি করতে সক্ষম হন এবং এ প্রদর্শনী আয়োজনের জন্য তারা আয়োজকদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। আর্থিক অন্তর্ভুক্তি এবং নারী

উদ্যোক্তাদের জন্য বিদ্যমান বিভিন্ন পলিসিকে কিভাবে আরও প্রাসঙ্গিক করা সম্ভব সেসকল বিষয়ে বক্তাদের পাশাপাশি প্রশিক্ষণার্থীবৃন্দও নিজ নিজ দেশের অভিজ্ঞতার আলোকে তাদের মতামত ব্যক্ত করেন। সারাবিশ্বের নানা প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীদের সমন্বয়ে আয়োজিত এ কর্মশালাটি প্রশিক্ষণের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের ফলে বিভিন্ন দেশের আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today