বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন আগে বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এসব কথা বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাঁদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’ তাঁর সময়ে এমনটা কখনো হয়নি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘কমলা

ও জো (প্রেসিডেন্ট জো বাইডেন) বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে আসছে। ইসরায়েল থেকে ইউক্রেন এবং সেখান থেকে আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত এলাকার জন্য তাঁরা একটি বিপর্যয় হয়ে এসেছেন। সেখানে আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করব এবং সেই শক্তি দিয়ে আবার শান্তি ফিরিয়ে আনব!’ যুক্তরাষ্ট্রেও ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করব।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প আরও লিখেছেন, ‘কমলা হ্যারিস আরও বিধি–নিষেধ আরোপ করে এবং কর বাড়িয়ে আপনাদের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করে দেবেন।

পক্ষান্তরে আমি কর ও বিধি–নিষেধ কমিয়ে এবং আমেরিকার শক্তির বিকাশ ঘটিয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করি। আমরা আবার সেটা করব। তা হবে আগের যে কোনো সময়ের চেয়ে বড় ও ভালো। এবং আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব।’ সবাইকে দীপবলীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি আশা করি, আলোর এ উৎসব খারাপকে হটিয়ে শুভ–এর বিজয় নিয়ে আসবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক