বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে: গোয়েন লুইস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে: গোয়েন লুইস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
নির্বাচন আগে না সংস্কার আগে এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। বুধবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাব টকে এমন মন্তব্য করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস। নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশে জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে। তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে, সমাজে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয়। এ সময় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন,

শিগগিরই ছোট আকারে অফিস চালু হবে। জাতীয় ঐক্যমত কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে গোয়েন লুইস বলেন, তাদের কাজ জটিল, জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা