বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশসহ ৩টি উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার (এসডিসি) অধীনে পরিচালিত প্রকল্পসমূহে সহায়তা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটি। সুইস পার্লামেন্টে এ সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল। বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে এসডিসি। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) ও অন্যান্য দেশের তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ডিসেম্বরে পার্লামেন্ট কর্তৃক বিদেশি সহায়তার বাজেট কমানোর পর উন্নয়ন সহায়তা কর্মসূচি কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে। এ

সিদ্ধান্ত নেওয়া হয়। সুইস পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ ($১২১ মিলিয়ন) এবং ২০২৬-২০২৮ সালের জন্য নির্ধারিত আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কাটছাঁট করেছে। এই বাজেট কাটছাঁটের ফলে দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতা এবং বহুপক্ষীয় সংস্থাগুলোর অর্থায়ন প্রভাবিত হবে বলে বিবৃতিতে জানানো হয়। বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী পরিষদ ফেডারেল কাউন্সিল এ বাজেট কমানোর বিষয়ে অবহিত হয়। এর পরিপ্রেক্ষিতে এসডিসি ২০২৮ সালের মধ্যে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ করছে। ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে নির্দিষ্ট দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও ইউক্রেনের জন্য বরাদ্দকৃত

তহবিল অপরিবর্তিত থাকবে। সূত্র: সুইস ইনফো

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ