বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার

চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ

‘ভবিষ্যতে দাম কমানোর প্রলোভন’ মার্কিন কোম্পানির সাথে সরকারের উচ্চমূল্যে এলএনজি চুক্তি

ইউনূসকে রাষ্ট্রপতি না করায় বিএনপির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ শেখ হাসিনার

ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব

দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং!

দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট

বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
আগামী দশ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছ জার্মানি। এর মধ্যে চলতি বছরেই ১ কোটি ৫০ লাখ ইউরো দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সহযোগিতার আওতায় ক্ষুদ্র জাতিসত্তা, নারী ও যুবসমাজকেও অন্তর্ভুক্ত করা হবে এবং একটি বহুপক্ষীয় অংশীদারিত্বমূলক পদ্ধতির মাধ্যমে কাজ করা হবে। তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ক খাতে জার্মানির ধারাবাহিক সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার

ওপর জোর দেন এবং টেকসই বন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানির দক্ষতার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের সবুজ জ্বালানি উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেয়ারও প্রস্তাব দেন। বৈঠকে উভয় পক্ষ নদী পরিষ্কার, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করে। টেকসই উন্নয়ন প্রকল্প, সবুজ প্রযুক্তি গ্রহণ এবং পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা ‘ভবিষ্যতে দাম কমানোর প্রলোভন’ মার্কিন কোম্পানির সাথে সরকারের উচ্চমূল্যে এলএনজি চুক্তি ইউনূসকে রাষ্ট্রপতি না করায় বিএনপির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ শেখ হাসিনার ভুয়া মামলায় গ্রেপ্তার করানোয় বিএনপি নেতাকে আওয়ামী কর্মীদের ‘দাঁত ভাঙা জবাব’ ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত