বাংলাদেশকে নিয়ে ভারতে ৪ দিনের বৈঠক, গুরুত্ব পাবে যেসব বিষয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশকে নিয়ে ভারতে ৪ দিনের বৈঠক, গুরুত্ব পাবে যেসব বিষয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ |
দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার থেকে চার দিনের বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তার বিষয়েও আলোচনা হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএনআই। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদরদপ্তরে চার দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সম্মেলন হতে চলেছে। লখনউতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

আহ্বান জানান। তার কয়েকদিন পর এই বৈঠকের ঘোষণা আসল। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য নেওয়া হবে বলে জানিয়েছে এনডিটিভি। চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চালানো কার্যক্রমও পর্যালোচনা করা হবে। মূলত ভারতীয় বাহিনী বছরে দু’বার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাদের তথ্যাবলী উপস্থাপন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ