বহিষ্কারাদেশ প্রত্যাহার, ‘খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং-এর’ পতন নিশ্চিতের নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

বহিষ্কারাদেশ প্রত্যাহার, ‘খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং-এর’ পতন নিশ্চিতের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার এবং রাজনৈতিক আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে পূর্বে সাময়িক বা স্থায়ীভাবে বহিষ্কৃত নেতা-কর্মীদের প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শন করেছে এবং তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে। তবে এই সাধারণ ক্ষমা শর্তসাপেক্ষ। একইসঙ্গে, সংগঠনের শীর্ষ নেতৃত্ব সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে খুন, নৃশংসতা, কারাবন্দীকরণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চলমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসের পতন আন্দোলন ও গণতন্ত্র উদ্ধারের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার কঠোর নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সেল থেকে প্রেরিত এক জরুরি বার্তায় এই সিদ্ধান্ত জানানো হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগ্রামের ইতিহাসের ধারক ও বাহক; একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। সংগঠনের ভাবমূর্তি

অক্ষুণ্ণ রাখা প্রত্যেক নেতা-কর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। শর্তসাপেক্ষ বহিষ্কারাদেশ প্রত্যাহার গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে ভবিষ্যতে আর কোনো নেতা-কর্মী সম্পৃক্ত হবেন না—এই প্রতিশ্রুতির ভিত্তিতেই সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক, ভবিষ্যতে সংগঠনের স্বার্থবিরোধী বা শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকান্ডে সম্পৃক্ত না থাকার শর্তে সংশ্লিষ্টদের প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শন ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। ‘গণশত্রু ইউনূস গং-এর’ পতন নিশ্চিতের ডাক বহিষ্কৃতদের ক্ষমা প্রদর্শনের পাশাপাশি সংগঠনের সম্মানিত চেয়ারম্যান ও বিপ্লবী সাধারণ সম্পাদক একটি কঠোর রাজনৈতিক নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় বলা হয়: সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুনি-ফ্যাসিস্ট ও গণশত্রু

ইউনূস গং- এর পদত্যাগ নিশ্চিত করে, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার উত্তরণ নিশ্চিত করার লক্ষ্যে যাবতীয় সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ থাকবেন। দপ্তর সেল থেকে প্রেরিত বার্তায় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, "বিজয় আসবেই।" বার্তা প্রেরক দপ্তর সেল বাংলাদেশ আওয়ামী যুবলীগ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল