বছর ঘুরে আজ খুশির ঈদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

বছর ঘুরে আজ খুশির ঈদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
দেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আজ সোমবার (৩১ মার্চ)। এবারের ঈদকে আরও আনন্দমুখর করতে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মুঘল আমলের মতো এবার রাজধানী ঢাকা শহরে ঈদের নামাজের পর আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়। তাই মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত হচ্ছে। প্রসঙ্গত, আজ রোববার সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম দেশে ঈদ উদযাপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান। উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা নতুন অর্থবছরের শুরুতেই কমল রপ্তানি আয়, পোশাক খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল! ইন্টারনেট গতিতে এগিয়েছে সব দেশ, পিছিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম আগস্ট ২০২৪ পরবর্তী একের পর এক কারখানা বন্ধ, কর্মহীন লাখো শ্রমিকের হয়নি বিকল্প কর্মসংস্থান ভারতে বসে রাজনীতি করতে দেওয়া হবে না হাসিনাকে—ফ্যাক্টচেকারদের দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস