বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এক জেলের মৃত্যু, নিখোঁজ ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এক জেলের মৃত্যু, নিখোঁজ ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
বঙ্গোপসাগরে কক্সবাজারের অংশে ২৩ জেলে নিয়ে ‘এফবি রশিদা’ নামে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মোহাম্মদ জামাল (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় জীবিত অবস্থায় ১৯ জনকে উদ্ধার করে সম্ভব হলেও এখনো তিন জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সৈকতের লাবণী চ্যানেলে ঝড়ো বাতাসের কবলে ট্রলারটি ডুবে যায়। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়। ডুবে যাওয়া ‘এফবি রশিদা’র জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝড়ো বাতাসের কবলে পড়ি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ সময় ট্রলারটি ডুবে যায়। আমাদের চার জেলে ঢেউয়ের স্রোতে ভেসে যায়। আরেক জেলে জামালের অবস্থা খাারাপ ছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’। তিনি আরও বলেন, ‘ট্রলারে ২৩ মাঝি-মাল্লা ছিল। একজন মারা গেছেন। তিনজন নিখোঁজ রয়েছেন। কক্সবাজার সৈকতের সি-সেফ লাইফগার্ড কর্মীদের ইনচার্জ ওসমান গণি বলেন, ‘ভাসমান জেলেদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। একজন মারা গেছেন। কয়েকজন নিখোঁজ বলে শুনেছি। তাদের খোঁজ করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ