ফ্যাসিস্ট ইউনুস সরকারের রাজনৈতিক নিষেধাজ্ঞা: স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নিষ্ঠুর আঘাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

ফ্যাসিস্ট ইউনুস সরকারের রাজনৈতিক নিষেধাজ্ঞা: স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নিষ্ঠুর আঘাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
অবৈধ ও ফ্যাসিস্ট ইউনুস সরকার কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত একটি চরম হঠকারী পদক্ষেপ। এটি শুধু একটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও ইতিহাসকে অস্বীকার করার এক ষড়যন্ত্রের অংশ, যা দেশকে একটি অকার্যকর ও মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরের গভীর পরিকল্পনারই ইঙ্গিত দেয়। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে সামরিক ও স্বৈরাচারী শাসনবিরোধী আন্দোলনে দলটির ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আওয়ামী লীগই আধুনিক বিশ্বের একমাত্র রাজনৈতিক দল, যার নেতৃত্বে নির্বাচিত জনপ্রতিনিধিরা

একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ দলটি ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মূল আদর্শের ধারক ও বাহক। বঙ্গবন্ধু কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের শাসনামলেই বাংলাদেশ অভাবনীয় আর্থ-সামাজিক অগ্রগতির পথে এগিয়ে গেছে। কিন্তু আজ, সেই অর্জন ও প্রগতির ধারা রক্ষাকারী হাজারো নেতা-কর্মী ইউনুস সরকারের নিপীড়নের শিকার। ক্ষমতায় এসে এই অবৈধ সরকার ইতোমধ্যে সাড়ে চার শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যা

করেছে এবং ৩৫,০০০-এরও বেশি নেতা-কর্মীকে বিনা বিচারে আটক রেখেছে। অতিস্পষ্টভাবে বলা যায়, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের উপর নয়—এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। ইউনুস সরকার সাংবিধানিক কাঠামোকে উপেক্ষা করে দেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এই রাষ্ট্রবিরোধী, মানবতাবিরোধী ও গণতন্ত্রবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা দেশের সকল নাগরিককে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। আমাদের সম্মিলিত সংগ্রামই বাংলাদেশকে গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের পথে সুরক্ষিত রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া