ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নয়: ঊর্মি ইস্যুতে আনসারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নয়: ঊর্মি ইস্যুতে আনসারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
জুলাই বিপ্লব এবং অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত মন্তব্যকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আলোচতি সাংবাদিক, জাতিসংঘ ও হোয়াইট হাউজের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি পোস্টে লিখেছেন, ‘সরকারপ্রধান প্রফেসর ইউনূসের উদারতাকে দুর্বলতা মনে করবেন না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর সরকারে দায়িত্বরতদের বলি, ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র কোনো সহানুভূতি প্রদশর্ন নয়। নিরপেক্ষতার নামে কেউ যেন খুনিদের পক্ষাবলম্বন বা পুনর্বাসনের চেষ্টা না করেন। বাকিটা আর পাবলিক করতে চাই না।’ ওই পোস্টে আনসারী আরও লিখেছেন, ‘তাবাসসুম ঊর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নতাবাদী পলাতক

স্বৈরাচারিণীর গর্বিত উত্তরাধিকারিণী হতে চায়, হোক। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুঙ্কার দেবে- এটা সহ্য করা যায় না। ওই সরকারি কর্মকর্তা ছাত্র-জনতার বিপ্লব এবং এই বিপ্লবের মহানায়ক আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। খবরে দেখলাম অ্যাডভোকেট জেড আই খান পান্না তার জন্য দরদি হয়েছেন। আমার জানতে চাওয়া, উকিল সাহেব যদি জানতে পারেন তার চেম্বারের কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছে, তবে তিনি কী ব্যবস্থা নেবেন? তাকে কি অবলীলায় তা করতে দেবেন?’ ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে মঙ্গলবার সমন জারি করেছে ঢাকার আদালত। আগামী ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া

হয়েছে। এরআগে সোমবার জুলাই বিপ্লব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাপসী তাবাসসুমকে ওএসডি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে ঊর্মিকে স্থায়ীভাবে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান