ফ্যাসিজমের সব মূল উপড়ে ফেলতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৪

ফ্যাসিজমের সব মূল উপড়ে ফেলতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৪ |
দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেছেন, শুধু শেখ হাসিনাই ফ্যাসিস্ট ছিলেন না; রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও জায়গায় ফ্যাসিজম ছিল। এগুলো উপড়ে ফেলতে হবে। এখন শুধু স্বৈরাচারের পতন হয়েছে। তাই দায়িত্ব এখনই শেষ হয়ে যায়নি। রাষ্ট্র একক ব্যক্তির না হয়ে যেন সবার হয়, সেভাবে সংস্কার আনতে হবে। তারা আশা প্রকাশ করেছেন, অন্তর্বর্তী সরকার এমন ব্যবস্থা করবে, যেখানে রাষ্ট্রপতি যেখানে চিকিৎসা নেবেন, সেখানে একজন রিকশাচালকও স্বাস্থ্যসেবা পাবেন। গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় সোমবার তারা এসব কথা বলেন। এদিন বরিশাল, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ ও নরসিংদীতে সভায় মিলিত হন তারা। বরিশাল ব্যুরো জানায়, সমন্বয়করা বলেছেন,

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের আগে তাদের মধ্যে কোনো বিভাজন ছিল না। তবে সফল অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্নে কিছুটা বিভাজন তৈরি হয়েছে। আন্দোলনকারী সবাইকে একযোগে জনসাধারণের কল্যাণে রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে। বিভাজিত হলে নতুন অর্জিত স্বাধীনতা ব্যর্থ হবে। গতকাল সোমবার বরিশাল সফরে দিনব্যাপী বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়ক। এসব সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ রাইয়ান ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা পালানোর পর পরিবর্তিত বাংলাদেশে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। তবে

অনেক ঘুষখোর কর্মকর্তা এখন কাজে অনীহা দেখাচ্ছে। ঘুষ খেতে না পারায় কাজ স্লো করে দিয়েছে। গতকাল বিকেলে খাগড়াছড়ি টাউন হলে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে হাসনাত বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ সরকারের মেয়াদে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে। স্বাস্থ্য-শিক্ষাসহ সব খাতে দুর্নীতি সমূলে উৎপাটন করা হবে। কোনো ক্ষেত্রেই কোনো দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না।’ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃহত্তর রাজশাহী জোনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তাদের প্রতিটি

সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি ও চাঁদাবাজি একটি পক্ষ থেকে আরেকটি পক্ষে হস্তান্তর হয়েছে মাত্র। হাজার হাজার অজ্ঞাত আসামি দিয়ে বা মামলায় জড়িয়ে হাসিনা সরকারের মতো লুটপাট ও চাঁদাবাজি শুরু করেছে। তাদের এ অপপ্রয়াসের বিরুদ্ধে ছাত্র-জনতাকেই রুখে দাঁড়াতে হবে। সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ছাত্র-নাগরিক সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী প্রতিনিধি জানান, সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যেতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সভার স্থান নিয়ে নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন সারজিস। বিকেলে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স কুমিল্লা ইলিশবাহী পিকআপে ডাকাতির পর ১৯ আসামি গ্রেপ্তার সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া নিয়ে ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ ন্যাশনাল পেমেন্ট সুইচ থেকে ডিজিই-পে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের