ফেসবুক, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ‘ফলোয়ার’ যে ১০ ক্লাবের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫
     ৫:০৯ অপরাহ্ণ

ফেসবুক, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ‘ফলোয়ার’ যে ১০ ক্লাবের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ৫:০৯ 140 ভিউ
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব কোনটি? খুব সহজ উত্তর হলো যাদের সমর্থক বেশি। কিন্তু কোন ক্লাবের সমর্থক বেশি, সেটা হিসাব করার উপায় কী? সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগে সেটা এখন আর তেমন কঠিন নয়। বিশ্বের ছোট-বড় সব ক্লাবই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। সেখানে তাদের অনুসারী হিসাব করলেই বোঝা যায়, জনপ্রিয়তায় কোন ক্লাব এগিয়ে। গবেষণাপ্রতিষ্ঠান ফুটবল অবজারভেটরি ঠিক এ কাজটি করেছে তাদের সর্বশেষ প্রতিবেদনে। যেখানে দেখা যাচ্ছে, মাঠের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমেও সবচেয়ে দাপুটে স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সামাজিক যোগাযোগমাধ্যমেও সেরা। ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, টিকটক ও ইউটিউব এই পাঁচ প্ল্যাটফর্ম মিলিয়ে গোটা বিশ্বে রিয়াল মাদ্রিদের অনুসারী ৪৭ কোটি ৩০ লাখ। সেই হিসাবে

রিয়ালকে ‘সোশ্যাল মিডিয়া কিং’ বলাই যায়। আবার বার্সেলোনাও একেবারেই কম যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সার অনুসারী ৪২ কোটি ৭৪ লাখ। ট্রফি হাতে রিয়াল মাদ্রিদ ফুটবল অবজারভেটরি কী? ফুটবল অবজারভেটরি হলো সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইএস) একটি স্বাধীন গবেষণা দল, যারা বিশেষভাবে ফুটবলের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করে থাকে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ফুটবল অবজারভেটরি খেলোয়াড়দের শ্রমবাজার এবং দলবদলের বাজার নিয়ে জনমিতি ও অর্থনৈতিক গবেষণার ক্ষেত্রে নির্ভরযোগ্য। পাশাপাশি তারা ক্লাব ও খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ এবং দলবদলের মূল্যের বৈজ্ঞানিক অনুমান নিয়েও কাজ করে। বিশ্বের ফুটবল সংস্থাগুলো, যেমন- ফিফা, উয়েফা, ইসিএ, সাফসহ বিশ্বের অনেক স্বনামধন্য ক্লাব ফুটবল অবজারভেটরির তথ্য উপাত্ত ব্যবহার করে কাজ করে। ফুটবল অবজারভেটরির প্রতিবেদনে যা

আছে (সর্বশেষ জুন ২০২৫)? জুন ২০২৫ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটা তালিকা করা হয়েছে ফুটবল অবজারভেটরির এই প্রতিবেদনে, যেখানে শীর্ষ ১০০টি ক্লাবের নাম উল্লেখ করা আছে। সামাজিক যোগাযোগমাধ্যম বলতে ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, টিকটক ও ইউটিউব যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাঁচ প্ল্যাটফর্মকে ধরা হয়েছে। এ প্ল্যাটফর্মগুলোয় মোট অনুসারীর হিসাবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা যে সবচেয়ে এগিয়ে বাকি ক্লাবগুলোর সঙ্গেও স্প্যানিশ এই দুই ক্লাবের যোজন যোজন ব্যবধান। কারণ মেসি-রোনালদোর জাদু লা লিগায় তুমুল প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি ও রোনালদো ফুটবল অবজারভেটরির প্রতিবেদনে বলা আছে, এই দুই ক্লাবের জনপ্রিয়তার পেছনে বড় অবদান লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। ঐতিহাসিক একটা দ্বৈরথ তো ছিলই, এখনো আছে। তবে

একবিংশ শতাব্দীতে রোনালদো ও মেসি রিয়াল এবং বার্সেলোনাকে একেবারে বিশ্বজুড়ে পৌঁছে দিয়েছেন। তাঁদের ম্যাজিক শুধু স্পেনেই নয়, সারা বিশ্বে এই দুই ক্লাবের ফ্যানবেজ বাড়িয়েছে! তবুও আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাম্প্রতিক সময়ে বড় সাফল্য না থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের জনপ্রিয়তা কমেনি নিকট অতীতে বড় কোনো সাফল্য নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তায় এখনো তৃতীয় ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সফল ক্লাব। ফুটবল অবজারভেটরি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো ইউনাইটেডের অনুসারী ২৩ কোটি ৩৬ লাখ। আরেকটা ব্যাপার, রিয়াল ও বার্সেলোনার ক্ষেত্রে যেমন সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে (রিয়ালের ১৭ কোটি ৫৮ লাখ, বার্সার ১৪ কোটি ১৬ লাখ), ইউনাইটেডের বেলায় সেটি নয়। ইউনাইটেডের সবচেয়ে বেশি অনুসারী ফেসবুকে ৮ কোটি ৫১

লাখ। এ বছর চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি ফুটবল ঐতিহ্যে ম্যানচেস্টার সিটি ও পিএসজি ইউরোপের অন্য বড় অনেক ক্লাবের চেয়ে হয়তো পিছিয়ে। তবে সাম্প্রতিক সাফল্যে এই দুই ক্লাবেরই জনপ্রিয়তা বেড়েছে। এ বছর ইউরোপ সেরা হওয়া পিএসজি ও ২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগ জেতা সিটি আছে যথাক্রমে ৪ ও ৫ নম্বরে। পিএসজিই কিছুটা এগিয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনুসারী ১৯ কোটি ৯৪ লাখ। সিটির অনুসারী ১৭ কোটি ৯৫ লাখ। ইংলিশ ক্লাবগুলোর দাপট সেরা দশে পাঁচটি ইংলিশ ক্লাব ইউনাইটেড, সিটি ছাড়াও আছে লিভারপুল, চেলসি, আর্সেনাল। ক্লাবগুলোর ঐতিহ্য আর ইংলিশ প্রিমিয়ার লিগের ‘ব্র্যান্ড ভ্যালু’ এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। ‘স্টার পাওয়ার’ মেসি-রোনালদো এখন আর ইউরোপে নেই। মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, রোনালদো সৌদি আরবের

আল নাসরে। দুই ক্লাবের কোনোটিই বিশ্ব ফুটবলের পরাশক্তি নয়। তারপরও মেসি-রোনালদোর মতো মহাতারকা প্রভাব পড়েছে এই দুই ক্লাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়েছে তাদের অনুসারী। রোনালদোর অনুসারী এখন ১০০ কোটি: বিশ্বে তিনিই প্রথম রোনালদোর আল নাসর আছে তালিকার ১৬ নম্বরে, ক্লাবটির অনুসারী ৬ কোটি ২০ লাখ। মেসির মায়ামি ২৩ নম্বরে, ৩ কোটি ২৩ লাখ অনুসারী তাদের। তালিকার ৩১ নম্বরে নেইমারের সান্তোস, যাদের এখন অনুসারী ২ কোটি ৪৩ লাখ। নেইমার সান্তোসে ফেরায় ক্লাবটির অনুসারী অনেক বেড়েছে মজার ব্যাপার হলো, গত বছর জুন থেকে এখন পর্যন্ত এক বছরেই সান্তোসের অনুসারী বেড়েছে ১ কোটি ২ লাখ। এ সময়ে বিশ্বের আর কোনো ক্লাবের অনুসারী এত বাড়েনি। কারণ তো নিশ্চয়ই অনুমান

করতে পারছেন—নেইমারের সান্তোসে ফেরা। ‘স্টার পাওয়ার’ বোধ হয় একেই বলে!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি