ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তটস্থ ইসরাইলিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তটস্থ ইসরাইলিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমনটা জানিয়েছে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরাইলের কোথায় এগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ। এদিকে নিজেদের ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর ‘আগ্রাসন’ বন্ধ হলে কূটনৈতিক আলোচনা বিবেচনা করার কথা জানিয়েছে

ইরান। শুক্রবার (২০ জুন) জেনেভায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা চালিয়ে যেতে তিনি ইসরাইলকে বিমান হামলা কমানোর জন্য চাপ দেয়ার সম্ভাবনা কম। ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় এখনই সেই অনুরোধ করা খুব কঠিন।’ অন্যদিকে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ইয়াল জামির বলেছেন, ‘বছরের পর বছর’ ধরে ইরানে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সাম্প্রতিক মাসগুলোয় ‘কঠোর গোপনীয়তা’ বজায় রেখে হামলার প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে। শুক্রবার ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। অন্যদিকে ইসরাইলের হাইফাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে

তিনজন গুরুতর আহত হয়েছেন। ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, ইরান সর্বশেষ ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ হামলায় মধ্য ও দক্ষিণ ইসরাইলে কেউ আহত হয়নি। অন্যদিকে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি বলেছেন, ‘এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল