ফেডারেল সহায়তার পরিবর্তে রাজ্যগুলোকেই সমস্যার সমাধান করতে বললেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ January, ২০২৫

ফেডারেল সহায়তার পরিবর্তে রাজ্যগুলোকেই সমস্যার সমাধান করতে বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ January, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ফেডারেল সহায়তা প্রদানের পরিবর্তে তিনি রাজ্যগুলোকে তাদের নিজস্ব সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ফেডারেল সহায়তা প্রদানে ইচ্ছাকৃত বিলম্ব এবং কখনও কখনও তা প্রত্যাখ্যান করার। ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা (FEMA) এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রাকৃতিক দুর্যোগের পর ফেডারেল সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষত ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কের মতো রাজ্যগুলো ফেডারেল সহায়তা পেতে ব্যাপক

সমস্যার সম্মুখীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল সহায়তার অনুরোধ রাজনৈতিক কারণে প্রত্যাখ্যাত হওয়ায় পুনরুদ্ধার প্রচেষ্টায় বড় বাধা সৃষ্টি হয়েছে। ট্রাম্প তার বক্তব্যে বলেন, ফেডারেল সরকারের পেছনে ছুটে লাভ নেই। প্রতিটি রাজ্যকেই তাদের নিজস্ব সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। আমরা এখানে প্রতিটি সমস্যার সমাধান করতে আসিনি। রাজ্যগুলোকে তাদের দায়িত্ব নিতে হবে। ট্রাম্পের এই মন্তব্য এবং ফেডারেল সহায়তায় বিলম্বের ঘটনাগুলো প্রশাসনের নিরপেক্ষতার বিষয়ে বড় প্রশ্ন তুলেছে। ক্যালিফোর্নিয়ার এক সিনিয়র কর্মকর্তা বলেন, ফেডারেল সহায়তা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা যোগ করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি অন্যায়। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা