ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫

ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযানের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার তেল আবিবের উপকণ্ঠের বাত ইয়াম শহরে তিনটি বাস বিস্ফোরিত হওয়ার প্রতিক্রিয়ায় এই নির্দেশ দেন তিনি। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির বাত ইয়ামের বিভিন্ন স্থানে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে এবং আরও দুটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার জন্য ‘ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ দায়ী করেছেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তিনি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক শেষে নতুন করে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পাশাপাশি ইসরায়েলি শহরগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। এক্স মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী আইডিএফ-কে (ইসরায়েলি সামরিক বাহিনী) পশ্চিম তীরের জুডিয়া

ও সামারিয়া অঞ্চলের সন্ত্রাসী ঘাঁটিতে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।’ এ ছাড়া ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে ইসরায়েলের শহরগুলোর সন্ত্রাসবিরোধী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের পুলিশ কমান্ডার হাইম সারগারফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইসগুলো পশ্চিম তীর থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানিয়েছেন, পশ্চিম তীরের বিশেষ করে তুলকারেম শরণার্থীশিবিরে সামরিক অভিযান আরও বাড়ানো হবে। ইসরায়েলি সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থীশিবিরে প্রতিদিন অভিযান চালাচ্ছে। এসব অভিযানে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এএফপি ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে

ইসরায়েলি বাহিনী ও বসতকারীদের হামলায় কমপক্ষে ৮৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সরকারি তথ্যমতে, ওই সময়ের মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলা এবং অভিযান চালাতে গিয়ে অন্তত ৩২ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন সেনাসদস্যও রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”