ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। উলটো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করাই জরুরি মনে করে ওয়াশিংটন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর তাস’র। দক্ষিণ লন্ডনে ল্যামির ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে জেডি ভ্যান্স বলেন, ‘আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার তো বুঝতেই কষ্ট হয়, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া বলতে আদৌ কী বোঝায়! কারণ সেখানে কার্যকর কোনো সরকারই নেই।’ যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ভ্যান্স বলেন, ‘এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। স্বাভাবিকভাবেই, যুক্তরাজ্য তার নিজের সিদ্ধান্ত নেবে। তবে

প্রেসিডেন্ট (ট্রাম্প) যা পরিষ্কার করে বলেছেন, ইসরাইল ও গাজার বর্তমান পরিস্থিতিতে আমাদের দুটি স্পষ্ট লক্ষ্য রয়েছে— প্রথমত, আমরা নিশ্চিত করতে চাই যে, হামাস যেন আর কখনো নিরীহ ইসরাইলি নাগরিকদের ওপর হামলা চালাতে না পারে, যা হামাসকে সম্পূর্ণ ধ্বংসের মধ্য দিয়েই তা সম্ভব বলে আমরা মনে করি। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট গাজায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র দেখে গভীরভাবে বিচলিত হয়েছেন। তাই আমরা চাইএই মানবিক সমস্যা সমাধান হোক।’ এর আগে গত ২৯ জুলাই যুক্তরাজ্য ঘোষণা দেয়, ইসরাইল যদি গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয় ও সেখানে তার সামরিক অভিযান বন্ধ না করে তবে তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

তার আগে গত ২৪ জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ঘোষণা দেন, প্যারিস একই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায়

অভিযান শুরু করে আইডিএফ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত