ফিনল্যান্ডে কাউন্সিলর প্রার্থী চট্টগ্রামের তাসলিমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

ফিনল্যান্ডে কাউন্সিলর প্রার্থী চট্টগ্রামের তাসলিমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
ফিনল্যান্ডের ক্ষমতাসীন কোকোমুস পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন চট্টগ্রাম জেলার কৃতি সন্তান তাসলিমা আকতার জামান । আগামী বছর এপ্রিলে অনুষ্ঠিত ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে রাজধানী হেলসিংকি শহরের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি। ডিসেম্বর মাসের ২ তারিখ ক্ষমতাসীন দল কোকোমুস পার্টি তাকে কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে। এবারের নির্বাচনে হেলসিংকি শহরের কাউন্সিলে কোকমুস পার্টি থেকে তিনিই প্রথম এবং একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী। আগামী বছর ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের এই স্থানীয় কাউন্সিল নির্বাচন। নির্বাচনে এপ্রিলের ২-৮ তারিখ দেয়া যাবে আগাম ভোট। ভোট দিতে পারবেন ফিনল্যান্ডে ২ বছর বসবাসরত যেকেউ। আর ভোট দানের নির্দিষ্ট শহরে ভোটের আগে ৫১ দিন। এক বার্তায় তাসলিমা বলেন, তিনি বাংলাদেশি তথা স্থানীয়

কমিউনিটির সবার সেবায় কাজ করতে চান। বিশেষ করে, অভিবাসীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও সমাজে একীভূতকরণে যুগোপযুগী পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা। নারীর ক্ষমতায়ন ও পোশাকের স্বাধীনতা নিশ্চিত করন। শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ বিকাশে বাজেট বরাদ্ধ বাড়ানো। যুবসমাজের কথা চিন্তা করে ক্রিকেটর মতো জনপ্রিয় খেলাধুলার জন্য প্রয়জনীয় অবকাঠামো নির্মাণ ও বাজেট বরাদ্ধ নিশ্চিত করা। নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। ছাত্রদের নতুন নতুন কাজের ক্ষেত্র প্রস্তুত ও বিশেষ সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বয়োবৃদ্ধদের যথাযথ সেবা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন। তাসলিমা ফিনল্যান্ড হতে প্রকাশিত একমাত্র বাংলা অনলাইন সংবাদ ২১ ডটকমের প্রকাশক। তিনি

সমাজের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি খেলাধুলার কল্যানে কাজ করে চলেছেন। তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা। চট্টগ্রম শহরে জন্ম নেওয়া তাসলিমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রীদারি। তিনি ব্যবসা করার পাশাপাশি স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। তিনি ২০০৯ সালে পারিবারিক ভিসায় তিনি ফিনল্যান্ডে আসেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জননী। বাংলাদেশি প্রবাসীদের ফিনল্যান্ডের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী ১৩ই এপ্রিল স্থানীয় নির্বাচনে তিনি নির্বাচিত হলে তা হবে হেলসিংকিতে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবের বিষয়। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’