ফার্নেস অয়েলের দাম বৃদ্ধিতে হবে গণশুনানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫
     ৯:১৬ পূর্বাহ্ণ

ফার্নেস অয়েলের দাম বৃদ্ধিতে হবে গণশুনানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৯:১৬ 115 ভিউ
বিগত সময়গুলোতে জ¦ালানি তেলের দাম নির্ধারণ করা হতো নির্বাহী আদেশে। আর কিছু জ¦ালানি তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিজেই। তবে অন্তর্বর্তী সরকার জ¦ালানি তেলের দাম নির্ধারণে গণশুনানির প্রক্রিয়ায় যেতে নির্দেশ দিয়েছে। সেই প্রেক্ষিতে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, এলপিজির পর জ¦ালানি তেলের দাম নির্ধারণের চেষ্টা করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি সূত্রে জানা যায়, উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের পর এবার বিদ্যুৎকেন্দ্র ও শিল্প কারখানায় ব্যবহৃত ফার্নেস অয়েলের দামের ওপর গণশুনানি করতে হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষে এই শুনানি করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আবেদন পাওয়ার পর বিপণন কোম্পানিগুলোকে (পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি) তাদের

প্রস্তাব দেওয়ার জন্য চিঠি দিয়েছে বিইআরসি। কোম্পানিগুলোর পরিবহন ও বিপণন চার্জের প্রস্তাব পাওয়া গেলেই শুনানি করা হবে। এর আগে গত ২৩ মার্চ দেশে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করেছে বিইআরসি। আগামী সপ্তাহে জেট ফুয়েলের দাম ঘোষণা করবে সংস্থাটি। বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বিপিসির প্রস্তাব পাওয়ার পর বিপণন কোম্পানিগুলোকে (পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি) প্রস্তাব দেওয়ার জন্য আমরা চিঠি পাঠিয়েছি। তাদের পরিবহন ও বিপণন চার্জের প্রস্তাব পাওয়ার পর শুনানি করার পরিকল্পনা রয়েছে। বিইআরসির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফার্নেস অয়েল নিয়ে বিপণন কোম্পানিগুলোর প্রস্তাব আগামী সপ্তাহে পাওয়া যাবে। প্রস্তাব পাওয়ার

পর বিইআরসির টেকনিক্যাল কমিটি পর্যালোচনা শেষে চলতি মাসের তৃতীয় সপ্তাহে গণশুনানি করার পরিকল্পনা রয়েছে। এর আগে আগামী সপ্তাহের যে কোনো দিন জেট ফুয়েলের দাম ঘোষণা করা হবে। গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করেছে বিইআরসি। এতদিন বিপিসি নির্ধারণ করে আসছিল এই পণ্যটির দাম। একইভাবে ফার্নেস অয়েলের দামও নির্ধারণ করত বিপিসি। তারা গত ২০ জানুয়ারি জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নির্ধারণের প্রস্তাব বিইআরসিতে প্রেরণ করেছে। চাহিদার দিক থেকে ডিজেলের পরেই রয়েছে ফার্নেস অয়েলের ব্যবহার। দেশে প্রায় ৭ থেকে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র রয়েছে ফার্নেস তেলের। ২০২৩-২৪ অর্থবছরে ৯ লাখ ৫৫ হাজার ৯১২ টন বিক্রয় হয়েছে। এর

মধ্যে ইআরএল থেকে পরিশোধনের মাধ্যমে ৩৪ দশমিক ৮৭ শতাংশ, অবশিষ্ট ৬৫ দশমিক ১৪ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে। ২০০৩ সালে এনার্জি রেগুলেটরি কমিশন আইনের মাধ্যমে নিরপেক্ষ ও আধাবিচারিক প্রতিষ্ঠান হিসেবে বিইআরসি গঠিত হয়। আইনে সব ধরনের জ্বালানির দাম নির্ধারণের এখতিয়ার দেওয়া হলেও প্রবিধানমালা ঝুলে থাকায় শুধু গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করে আসছিল বিইআরসি। বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে আইন সংশোধন করে নির্বাহী আদেশে দাম সমন্বয় (কম/বেশি) করার বিধান যুক্ত করে। তারপর থেকে কার্যত বেকার হয়ে পড়েছিল আধাবিচারিক প্রতিষ্ঠানটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা বাতিল করে দিয়েছে। এরপর গত ১৫ সেপ্টেম্বর এক

প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। এদিকে আগের মতোই এখনও নির্বাহী আদেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করা হচ্ছে। যে প্রবিধানমালার দোহাই দিয়ে এতদিন নির্বাহী আদেশে দাম নির্ধারণ করা হচ্ছে, সেগুলো এখনও ঝুলিয়ে রাখা হয়েছে। ২০১২ সাল থেকে ঝুলে থাকা প্রবিধানমালা অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে নাড়াচাড়া শুরু হলেও এখন আবার থেমে গেছে। আগের সরকারের আমলাদের মতোই বর্তমান আমলারাও বিষয়টি ঝুলিয়ে রাখার পথেই হাঁটছেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার প্রবিধানমালা ঝুলিয়ে রাখবে, এটা আমাদের কাছে বিস্ময়কর। আগের সরকারের মতোই আমলাদের কাছে

নতিস্বীকার করেছে। এখানে বিইআরসিরও ব্যর্থতা রয়েছে; প্রবিধান না থাকার পর যদি এলপিজি, জেট ফুয়েলের দাম নির্ধারণ করতে পারে, তাহলে অন্যগুলো কেন নয়। তিনি আরও বলেন, আমরা জ্বালানি তেল ইস্যুতে সরকারের ভূমিকায় অনেকটা হতাশ। মনে হয় আবার আদালতে যেতে হবে। যেভাবে আদালতের মাধ্যমে এলপিজির দর নির্ধারণে বিইআরসিকে বাধ্য করা হয়েছে। তারা কোর্টে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। একইভাবে কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্যাব। নির্বাহী আদেশ ও বিইআরসির মধ্যে পার্থক্য সম্পর্কে শামসুল আলম বলেন, নির্বাহী আদেশে যা খুশি তাই দাম নির্ধারণ করা যায়। বিপিসি একই সঙ্গে বিক্রেতা, তারাই আবার দাম নির্ধারণ করে। এতে জবাবদিহিতা থাকে না, ভোক্তাদের অংশগ্রহণ থাকে না। বিইআরসিতে এলে যুক্তিতর্কের

মাধ্যমে কোম্পানিগুলোর অনেক অনিয়ম ও দুর্নীতি সামনে চলে আসে। এতে ভোক্তার স্বার্থরক্ষা করা সম্ভব হয়। গত ২৩ মার্চ বিইআরসির গণশুনানিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধি জানিয়েছেন, তারা জ্বালানি তেলের প্রবিধানমালা নিয়ে কাজ করছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম