প্রধান উপদেষ্টার বৈঠকে যাচ্ছেন যে নেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ May, ২০২৫

প্রধান উপদেষ্টার বৈঠকে যাচ্ছেন যে নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ May, ২০২৫ |
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার বৈঠক করবেন। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার বিকেলে দুদফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। আর দ্বিতীয় দফায় বৈঠক হবে সন্ধ্যা ৬টায়। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন - ১। কর্নেল (অবঃ) অলি আহমেদ, বীর বিক্রম ২। মাহমুদুর রহমান মান্না ৩। সাইফুল হক ৪। জুনায়েদ সাকী ৫। হাসনাত কাইয়ুম ৬। মুজিবর রহমান মঞ্জু ৭। মুজাহিদুল ইসলাম সেলিম ৮। খালেকুজ্জামান ভূঁইয়া ৯। টিপু বিশ্বাস ১০।

শেখ রফিকুল ইসলাম বাবলু ১১। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন - ১। মাওলানা সাদিকুর রহমান ২। মাওলানা রেজাউল করিম ৩। মাওলানা মামুনুল হক ৪। মাওলানা আহমেদ আব্দুল কাদের ৫। মাওলানা আজিজুল হক ইসলামাবাদি ৬। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ৭। নুরুল হক নূর ৮। মাওলানা মুসা বিন ইজহার ৯। মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি এর আগে, শনিবার রাতে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ভিন্ন ভিন্ন এই বৈঠকে প্রথমে অংশ নেয় বিএনপি। এরপর জামায়াতে ইসলামী ও তরুণ রাজনৈতিক দল এনসিপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি