ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
প্রতিশোধ আর বাঁচার আকাঙ্ক্ষা মিলেমিশে চলবে এবার
অ্যাভাটারপ্রেমীদের জন্য এ যেন এক দারুণ চমক। তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর অফিসিয়াল ট্রেলার। গত শুক্রবার মার্ভেলের ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার মধ্যবিরতিতে দেখানো হয়েছিল ট্রেলারটি। যদিও অনলাইনে তা আগেই ফাঁস হয়ে গিয়েছিল, তবে গত বুধবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ডিজনি ইউটিউবে মুক্তি দিয়েছে ট্রেলারটির অফিসিয়াল ভার্সন। নির্মাতা জেমস ক্যামেরুনের নতুন এই অধ্যায়ে প্যান্ডোরার চিরচেনা জগৎ বদলে গেছে।
‘দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমায় যেমন ছিল সমুদ্র ও ম্যাটাকাইনা জাতির আবির্ভাব, তেমনি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় আবির্ভূত হয়েছে ভয়ঙ্কর অ্যাশ পিপল। আগ্নেয়গিরির পাদদেশে বসবাসকারী এই জাতি আগুন নিয়ন্ত্রণে পারদর্শী, হিংস্র এবং ক্ষমতালোভী। তাদের নেত্রী ভারাং–
যার হাতে পুড়ে যায় জ্যাক সুলি ও নেতিরিদের শান্ত আবাসভূমি। ভয়ঙ্কর এই চরিত্রে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’-খ্যাত ওনা চ্যাপলিন। প্রথম দুই কিস্তির মতোই জ্যাক সুলি ও নেতিরি চরিত্রে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। তবে এবার তাদের সামনে নতুন এক শত্রু, নতুন এক চ্যালেঞ্জ। মার্কিন একাধিক গণমাধ্যমে জেমস ক্যামেরুন জানিয়েছেন, ‘এই পর্বে দর্শক প্যান্ডোরার একেবারে নতুন দিক দেখবে। আগুন, ছাই আর আবেগে মোড়ানো এই কাহিনি হবে আরও গভীর, আরও মানবিক। আমরা এমন এক অ্যাডভেঞ্চারের জগতে যাচ্ছি, যেখানে ভালোবাসা, হারানো, প্রতিশোধ আর বাঁচার আকাঙ্ক্ষা মিলেমিশে যাবে।’ নির্মাতা আরও জানান, ‘দ্য ওয়ে অব ওয়াটার’ ও ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ আসলে একই গল্পের দুই
অংশ। প্লট বড় হয়ে যাওয়ায় গল্পটিকে দু’ভাগে ভাগ করতে হয়েছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ ও ২০২২ সালের ‘দ্য ওয়ে অব ওয়াটার’। এই দুই সিনেমা মিলে বিশ্বজুড়ে আয় করেছে ৫.২ বিলিয়ন ডলার। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর মাধ্যমে আবারও বক্স অফিস কাঁপাতে প্রস্তুত অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি। প্যান্ডোরার ছাইয়ের নিচে কী আছে, সেটা জানতে অধীর আগ্রহে দিন গুনছেন দর্শক। চলতি বছরের ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এই তৃতীয় কিস্তি। এরপর ২০২৯ ও ২০৩১ সালে আসবে আরও দুটি পর্ব।